খেলা

লা-লিগা ও চ্যাম্পিয়নস লিগ ফাইনাল স্থগিত

স্পোর্টস ডেস্ক:

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে এখন সবকিছুই অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যাচ্ছে। নিরুপায় হয়ে চ্যাম্পিয়নস লিগ ফাইনাল ও ইউরোপা লিগ ফাইনালটিও অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দিয়েছে উয়েফা। অনির্দিষ্টকালের জন্য মেয়েদের চ্যাম্পিয়নস লিগ ফাইনালও স্থগিত হয়ে গেছে।

এদিকে করোনার প্রভাবে প্রথমে দু’সপ্তাহ লা লিগার খেলা চলে। তবে পরিস্থি ভয়াবহ রূপ নেওয়ায় এবার স্প্যানিশ ক্লাব ফুটবলের সর্বোচ্চ এই লিগটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা এসেছে।

চ্যাম্পিয়নস লিগ ফাইনালটি হওয়ার কথা ছিল ৩০ মে, ইস্তাম্বুলে। বাকি টুর্নামেন্টগুলোও মে মাসে হওয়ার কথা ছিল। উয়েফা জানিয়েছে, নতুন সূচি নিয়ে এখনও সিদ্ধান্ত হয়নি। সংশ্লিষ্টরা ক্যালেন্ডার নিয়ে এরই মধ্যে কাজ শুরু করেছে। নতুন ঘোষণা যথা সময়ে জানিয়ে দেওয়া হবে।

চ্যাম্পিয়নস লিগে এখন পর্যন্ত চারটি দল কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। দলগুলো হলো−আতলেতিকো মাদ্রিদ, পিএসজি, আতালান্তা ও আরবি লাইপজিগ। শেষ ষোলোতে এখনও চারটি ম্যাচ বাকি। ম্যানচেস্টার সিটি-রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস-লিওঁ, বার্সেলোনা-নাপোলি ও বায়ার্ন মিউনিখ-চেলসির ম্যাচগুলো হয়নি এখনও। এর ফলে সবকিছুই ঝুলে থাকলো এই অবস্থায়।

শুধু চ্যাম্পিয়নস লিগে বা লা লিগাই নয়, স্পেনের সব ধরনের ফুটবল স্থগিত করা হয়। সোমবার এক যৌথ বিবৃতিতে স্প্যানিশ সকার ফেডারেশন ও লা লিগা এমনটি জানায়। সেখানে বলা হয় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্প্যানিশ ফুটবল স্থগিত থাকবে।

বিবৃতিতে আরও জানানো হয়, পরিস্থিতি ‘স্বাস্থ্যের জন্য ঝুঁকিমুক্ত হলে’ খেলা আবার শুরু হবে।

ইতালির পর ইউরোপে করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেন। দেশটিতে এখন পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ২ হাজার ৩১১ জন।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বিয়ের প্রলোভন দেখিয়ে মারমা তরুণী ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার

বান্দরবানে এক মারমা তরুণীকে ধর্ষণের অভিযোগে জাতীয়...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবায় ঢাবি অপরাজিত চ্যাম্পিয়ন

আন্তঃবিশ্ববিদ্যালয় দাবা প্রতিযোগিতায় ঢাকা বিশ্ববিদ...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা