সারাদেশ

লক্ষ্মীপুরে অবৈধভাবে (বিএডিসি) সার পাচার কালে জরিমানা 

লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুরে মজু চৌধুরী ফেরিঘাট এলাকা দিয়ে অবৈধভাবে (বিএডিসি) সার পাচার কালে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে সদর উপজেলার ভূমি কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) অভি দাস মোবাইল কোর্ট পরিচালনা করে দেলোয়ার হোসেন নামে এক ব্যক্তির ৩০ হাজার টাকা জরিমানা করেন।

জানা গেছে, দীর্ঘদিন থেকে একটি চক্র ভোলা-বরিশাল লক্ষ্মীপুর নৌ-রুট 'মজু চৌধুরী ফেরিঘাট' দিয়ে অবৈধভাবে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কৃষি সার পাচার করে যাচ্ছে।

গোপন সংবাদের ভিত্তিতে প্রশাসন (আজ) সোমবার দুপুরে অভিযান পরিচালনা করে সত্যতা পায়। ঘটনার সঙ্গে জড়িত একজনের ৩০ হাজার টাকা জরিমানা করেন। এবং সর্তক করেন।

লক্ষ্মীপুর সদর উপজেলার (ভূমি) কমিশনার অভি দাস গণমাধ্যমকর্মীদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা খবর পেয়েছি। মজু চৌধুরী ফেরিঘাট এলাকা দিয়ে অবৈধভাবে সার পাচার হচ্ছে। আমরা প্রাথমিকভাবে সত্যতা পেয়েছি। আমরা সার ব্যবস্থাপনা আইন-২০০৬ অনুসারে আমরা ৩০ হাজার টাকা জরিমানা করেছি। ভবিষ্যতে যেনো সার পাচার না হয়। আমরা সংশ্লিষ্ট কৃষি অধিদপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পরামর্শ দিয়েছি।

সান নিউজ/আরএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদ্মা থেকে মেঘনার ইলিশের স্বাদ বেশী: এ্যানি চৌধুরীর

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প...

আগের সরকারের মতই নখদন্তহীন থাকছে দুদক

অন্তর্বর্তী সরকারের জারি করা অধ্যাদেশ বিল আকারে সংসদে উত্থাপন না করায় দুর্নীত...

পদ্মা থেকে মেঘনার ইলিশের স্বাদ বেশী: এ্যানি চৌধুরীর

বিএনপির যুগ্ম-মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, প...

পারস্য উপসাগরে ২১৯০ জাহাজ ও ২০ হাজার নাবিক আটকা

পারস্য উপসাগরে এক নজিরবিহীন মানবিক ও অর্থনৈতিক সংকট বিরাজ করছে। ইরানের কঠোর অ...

শ‌নিবার জামায়াত জোটের বি‌ক্ষোভ সমা‌বেশ

গণ‌ভো‌টের ফলাফল অনুযায়ী সং‌বিধান সং‌শোধ‌নের দা&zwn...

দাম বাড়ল এলপিজির

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম এপ্রিলে বেড়ে হয়ে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা