সারাদেশ

লকডাউনে পঞ্চগড়

পঞ্চগড় প্রতিনিধি:

প্রাণঘাতী করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধে শনিবার (১৭ এপ্রিল) থেকে অনির্দিষ্টকালের জন্য পঞ্চগড় জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) সন্ধায় পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন এ নির্দেশ দেন।

নির্দেশনায় বলা হয়, 'করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবিলায় ও সুরক্ষার প্রয়োজনে পঞ্চগড়কে লকডাউন ঘোষণা করা হয়েছে। যা শনিবার সকাল ১০টা থেকে কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে। '

আরও বলা হয়, 'এরফলে এ জেলায় কেউ প্রবেশ করতে কিংবা বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন বন্ধ থাকবে। তবে জরুরি পরিষেবা, চিকিৎসা সেবা সংশ্লিষ্ট, খাদ্যদ্রব্য, কৃষিপণ্য, সেচ সরঞ্জাম ও জ্বালানি তেল বহনের গাড়ি এ নিদের্শনার বাইরে থাকবে। এছাড়া ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, হিসাবরক্ষণ কার্যালয় ও জরুরি সেবা সংশ্লিষ্ট অফিস এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।'

আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও নির্দেশনায় জানান ডিসি সাবিনা ইয়াসমিন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে নিখোঁজ স্কুলছাত্র সিয়াম, সন্ধানের দাবিতে অবরোধ ও মানববন্ধন

পঞ্চগড় জেলার বোদায় উপজেলায় পাঁচ দিন ধরে নিখোঁজ থাক...

ডৌয়াতলায় নসিমনের ধাক্কায় স্কুলশিক্ষিকা নিহত

বরগুনার বামনা উপজেলার ৪ নম্বর ডৌয়াতলা ইউনিয়নে ইট-ব...

চাকরি থেকে বরখাস্ত ব্রিগেডিয়ার জাকারিয়া ও  কর্নেল ফাতিমা

ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থ...

ভারত থেকে বিতাড়নের মুখে মুসলিমরা!

ভারতের নির্বাচনী ব্যবস্থায় সম্প্রতি যে বিশাল আকারের ভোটার তালিকা নিবিড় সংশো...

গোপালগঞ্জের সহিংসতায় মনে হয় না, এটি বাংলাদেশের অংশ: গোলাম পরওয়ার

গোপালগঞ্জে সহিংসতা, নাশকতা ও পুলিশের ওপর হামলার ঘট...

রুশ বিমানের গতিবিধি ঘিরে সতর্ক জাপান-তাইওয়ান

চীনে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের গুরুত্বপূর্ণ সফরের ঠিক আগে পূর্ব এ...

পাকিস্তানকে ২–১ গোলে হারিয়ে রেকর্ড দশম শিরোপা জয় ভারতের

দক্ষিণ এশিয়ার ফুটবলে নিজেদের একচ্ছত্র আধিপত্য ও রাজত্ব আরও একবার প্রমাণ করল ভ...

গুদাম থেকে ২২ হাজার কেজি চাল জব্দ, মামলার নির্দেশ দিলেন ইউএনও

ডিজিএফআইয়ের দেওয়া তথ্যের ভিত্তিতে নওগাঁর মহাদেবপুর...

উখিয়ায় খাদ্য সংকটে লোকালয়ে সাত হাতি

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে ঢুকে পড়েছিল সাতটি বন্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা