জাতীয়

রাজধানীর যেসব এলাকা করোনা ঝুঁকিতে

নিজস্ব প্রতিবেদক:

দেশে করোনাভাইরাসে আক্রান্তদের ৪৬ ভাগই রাজধানী ঢাকার বাসিন্দা। এরপরই ২০ শতাংশ রয়েছে নারায়ণগঞ্জের। এছাড়া গাজীপুর, কেরানীগঞ্জ, চট্টগ্রাম ও মুন্সিগঞ্জেও করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। দিন দিন এ সংখ্যা ক্রমেই বাড়ছে।

রাজধানীতে এখন পর্যন্ত আক্রান্ত রোগী পাওয়া গিয়েছে মিরপুরে, যা ১১ শতাংশ। এরপর টোলারবাগের অবস্থান। এছাড়া মোহাম্মদপুর, ওয়ারী ও যাত্রাবাড়ীতে ৪ শতাংশ করে করোনা রোগী শনাক্ত হয়েছে। আর ধানমন্ডিতে ৩ শতাংশ রোগী পাওয়া গিয়েছে।

বাংলাদেশে আজ একদিনে রেকর্ড ১৫ জনের প্রাণ চলে গেছে করোনায়। এছাড়া নতুন করে ২৬৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৮ জনে।

করোনা ভাইরাস নিয়ে নিয়মিত ব্রিফিংয়ে শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে এ তথ্য দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

দেশে গেল ৮ মার্চ প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। এরপর বাড়তে থাকে সংক্রমণ। এই ভাইরাসের সংক্রমণ এড়াতে বিশ্বের অন্যান্য দেশগুলোর মতো বাংলাদেশ সরকারও সাধারণের চলাচল সীমিত করতে নানা পদক্ষেপ নেয়। এর অংশ হিসেবে বন্ধ ঘোষণা করা হয় সরকারি-বেসরকারি সব প্রতিষ্ঠান। কয়েক দফায় বাড়িয়ে সেই ছুটি এখনও চলছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জাতীয় সমবায় দিবস উদযাপন

‘করবো সমবায়, গড়বো দেশ, সবার জন্য বাংলাদেশ&rs...

টঙ্গীবাড়িতে অটোরিকশা ছাড়াতে ৫ লাখ টাকা দাবি, বাবা-ছেলেকে মামলায় ফাঁসানোর অভিযোগ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে থানা থেকে অটোরিকশা ছাড়িয়ে...

মাটিরাঙায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে খাগড়াছড়...

আজ বাঁচা-মরার লড়াইয়ে পাকিস্তান ও ভুটান

দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপে আজ হাইভোল্টেজ দুটি ম...

অনিয়ম ও দুর্নীতির থাবায় সমবায় সমিতিগুলো নষ্ট হয়েছে : রাষ্ট্রপতি

ব্যাপক অনিয়ম ও দুর্নীতির বিষবাষ্পে দেশের সমবায়ভিত্তিক প্রতিষ্ঠানগুলোর কার্যকা...

বয়স নিয়ে ঝামেলায় সাদিয়া!

ইন্টারনেটে নিজের জন্মতারিখ ও বয়স সংক্রান্ত ভুল তথ্য দেখে রীতিমতো বিরক্ত...

ঢাবির জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড় সরস্বতী প্রতিমার ভিত্তিপ্রস্তর স্থাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে বিশ্বের সবচেয়ে বড়...

হাতিয়ায় ঘরে ঢুকে লুটপাট ও নারীদেরকে নির্যাতনের অভিযোগ

নোয়াখালীর হাতিয়া উপজেলায় ঘরে ঢুকে হামলা, লুটপাট এব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা