আন্তর্জাতিক
করোনাভাইরাস

মৃত্যু প্রায় ২ লাখ, আক্রান্ত ২৮ লাখেরও বেশি

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন সংখ্যা। আক্রান্তের সংখ্যা তার চেয়ে বহুগুণ বেশি। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৮০ হাজার। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ২৮ লাখ ছাড়িয়েছে।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নতুন করে মারা গেছে ৪ হাজার ৫২৪ জন। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১ লাখ ৯৫ হাজার ৪৪৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফুরেছেন ৭ লাখ ৭৬ হাজার ৩০৬ জন।

যুক্তরাষ্ট্রে নতুন করে মারা গেছে ৭৫২ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫০ হাজার ৯৮৮ জনে। এর আগের দিন মারা গেছে ২ হাজার ৩৪২ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১৭ হাজারেরও বেশি। এ নিয়ে আক্রান্তের সংখ্যা ৯ লাখ ৩ ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন প্রায় ৯০ হাজার ২৬১ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছেন ৭৬৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৫০৬ জনে। আক্রান্ত হয়েছে ১ লাখ ৪৩ হাজারেও বেশি।

ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ৩৮৯ জন। এ নিয়ে দেশটিতে মারা গেছে ২২ হাজার ২৪৫ জন। আক্রান্ত হয়েছে ১ লাখ ৫৯ হাজারের বেশি।

ইতালিতে নতুন করে মারা গেছে ৪২০ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৫ হাজার ৯৬৯ জনে। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৯২ হাজারেরও বেশি।

স্পেনে নতুন করে মারা গেছে ৩৬৭ জন। মোট মারা গেছে ২২ হাজার ৫২৪ জন। আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৯ হাজার ছাড়িয়েছে।

করোনায় বেলজিয়ামে প্রাণহানি হয়েছে ১৮৯ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৬৭৯ জনে। আক্রান্ত ৪৪ হাজারেরও বেশি।

জার্মানিতে নতুন করে মারা গেছে ৭৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ৬৫৩ জনে। আক্রান্ত ১ লাখ ৫৪ হাজারেও বেশি।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে কোন রোগী মারা যায়নি। দেশটিতে মৃত্যু হয়েছে মোট ৪ হাজার ৬৩২ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা