সারাদেশ

মুজিববর্ষে হচ্ছে দুটি ‘মৎস্য গ্রাম’

নিজস্ব প্রতিবেদক:

মুজিববর্ষকে স্মরণীয় করে রাখতে ‘আমার গ্রাম আমার শহর’ কর্মসূচির আওতায় দেশের দু’টি গ্রামকে ‘মৎস্য গ্রাম’ ঘোষণার উদ্যোগ নিয়েছে মৎস্য অধিদফতর।

নেত্রকোনার সদর উপজেলার দক্ষিণ বিশিউড়া এবং শরীয়তপুরের নড়িয়া উপজেলার হালইসারকে ‘মৎস্য গ্রাম’ হিসেবে ঘোষণার পরিকল্পনা নেওয়া হয়েছে।

এর আওতায় জরিপ ও তথ্য সংগ্রহ, মৎস্য ক্ষেত্রের চাহিদা নির্ণয়, পুঁজি, উপকরণ, প্রশিক্ষণ, জেলেদের একটি দল গঠন, মাছ চাষিদের আটটি দল গঠন, জলাশয় সংস্কার, মাছচাষি প্রশিক্ষণ ও সঞ্চয় ব্যবস্থাপনা, নয়টি মাছচাষ প্রদর্শনী, জাল সরবরাহ, বিল ও প্লাবন ভূমিতে সমাজভিত্তিক মৎস্য ব্যবস্থাপনায় একটি উন্মুক্ত জলাশয়, একটি অভয়াশ্রম স্থাপন, একটি বিল নার্সারি স্থাপন, ৩৩০ কেজি পোনা অবমুক্তি এবং জেলেদের মৎস্য আইন, মৎস্য সংরক্ষণ ও শুটকিকরণ বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

এর সঙ্গে জেলেদের বিকল্প কর্মসংস্থান হিসেবে ১০০ জেলে পরিবারকে গাভী প্রতিপালন, ১২০টি জেলে পরিবারকে ছাগল প্রতিপালন, ৪৮৮টি পরিবারকে হাঁস-মুরগী ও টার্কি পালন এবং সবজি চাষে সহায়তা দেবে অধিদফতর।

মুজিববর্ষ পালনের কর্মসূচি হিসেবে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে বলে জানায় মৎস্য অধিদফতর।

অন্যদিকে, হালদা নদীকে ‘বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ’ঘোষণা করে সেখানে নদীর তীরবর্তী এলাকায় একটি নান্দনিক তোরণ ও নামফলক স্থাপন করবে মৎস্য গবেষণা ইন্সটিটিউট।

এছাড়া হালদা নদীর পরিচিতি, বৈশিষ্ট্য এবং গুরুত্বপূর্ণ তথ্যসহ একটি স্থায়ী বিলবোর্ড স্থাপন করা হবে। যখন হালদা নদীতে রুই জাতীয় মাছ ডিম ছাড়বে তখন প্রধানমন্ত্রী এটি উন্মোচন করবেন বলে জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, ১৯৭২ সালের ৪ জুলাই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, ‘মাছ হবে দ্বিতীয় প্রধান বৈদেশিক মুদ্রা অর্জনকারী সম্পদ।’ বঙ্গবন্ধুর সেই স্বপ্নকে বাস্তবায়নের লক্ষ্যেই মৎস্য অধিদফতর মুজিববর্ষকে সামনে মৎস্য ও প্রাণিসম্পদ সম্পর্কে গবেষণাধর্মী কাজ, ইলিশ সম্পদের স্থায়িত্বশীল আহরণ, মৎস্য ও মৎস্যজাত পণ্যের রফতানি বাড়ানো এবং মান উন্নয়নে কাজ করবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।

মুজিববর্ষে গৃহীত পদক্ষেপগুলো নিয়ে জানতে চাইলে প্রধান মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা মো. জুয়েল শেখ বলেন, মুজিববর্ষ নিয়ে সারা দেশের অফিসগুলোতে পরিকল্পনা পাঠিয়ে দেওয়া হয়েছে। কীভাবে কর্মসূচি পালন করা হবে সেই ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়েছে। ১৭ মার্চের কর্মসূচি এককভাবে করা হবে, নাকি যৌথভাবে হবে সেই নির্দেশনা এখনও আসেনি। তবে সব প্রস্তুতি নেওয়া আছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সুন্দরবনে কোস্ট গার্ডের কাছে ডাকাতদের আত্মসমর্পণ  

সুন্দরবনের কুখ্যাত ডাকাত বড় জাহাঙ্গীর বাহিনীর ৩ সক্রিয় সদস্য এক জিম্মি জেলেসহ...

বোয়ালমারীতে ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তি পেল ৬৪ শিক্ষার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় প্রাথমিক বৃত্তি পরীক্ষায় এবার ট্যালেন্টপুলে সরকার...

বিশ্ব পরিবেশ দিবসে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি 

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে সারাদেশের মতো মুন্সীগঞ্জেও বর্ণাঢ্য র‍্যালি ও স...

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে নিখোঁজ জেলেদের উদ্ধারে নৌবাহিনী

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে তিনদিন ধরে নিঁখোজ জেলেদের উদ্ধারে অভিযান শুরু করেছে...

বাংলাদেশ সিরিজের টি-টোয়েন্টি দলে জিম্বাবুয়ের তিন পরিবর্তন

বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যে...

টানা বর্ষণে নতুন বন্যার শঙ্কা, ৪৮ ঘণ্টায় ৫ জেলায় সতর্কতা

দেশজুড়ে অব্যাহত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কয়েকটি জেলার বন্যা পরি...

পদবঞ্চিত যুবদল নেতাদের আশ্বস্ত করলেন এনি

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে কমেছে স্বর্ণের দাম 

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং মূল্যস্ফীতি বৃদ্ধির আশঙ্কায় বি...

বলিউড অভিনেতা রাজপাল যাদবের কারাদণ্ড কমিয়ে ৩ মাস

চেক জালিয়াতির মামলায় বলিউড অভিনেতা রাজপাল যাদবের বিরুদ্ধে দেওয়া দণ্ড বহাল রেখ...

হানিয়া আমিরের পোশাক নিয়ে বিতর্ক, উরফি জাভেদের সাথে তুলনা 

পাকিস্তানের লাহোরের ডলমেন মলে বিশ্বখ্যাত বিলাসবহুল ফ্যাশন ব্র্যান্ড ‘ইভ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা