খেলা

মাঠের মানুষ পাইলট মাঠেই আছেন 

রাজশাহি প্রতিবেদক:

বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের একজন সফলতম উইকেটরক্ষক তিনি। এশিয়ার সেরা উইকেটকিপারও বলা হতো তাকে। তার বিশ্বস্ত গ্লাভস দুটি কখনো ফাঁকি দিতে পারেনি বল। তিনি দেশের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট।

ক্রিকেটের মানুষ বর্তমানে ক্রিকেটের সঙ্গেই আছেন তিনি। বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সহকারী কোচ হিসেবে কাজ করেছেন। ঢাকা প্রিমিয়ার লিগে প্রাইম ব্যাংকের কোচের দায়িত্বও সামলেছেন।

কিন্তু বর্তমান করোনা পনিস্থিতিতে তিনি কি করছেন? দেশে চলছে ছুটি সঙ্গে লকডাউন, আর এ অবস্থায় তাই নিজের শহর রাজশাহীতেই রয়েছেন তিনি। সময় কাটছে মাঠের পরিচর্যা করে।

খালেদ মাসুদ পাইলট রাজশাহীর ক্লেমন ক্রিকেট অ্যাকাডেমির চেয়ারম্যান। রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে এই অ্যাকাডেমির মাঠেই সময় কাটাচ্ছেন তিনি।

প্রতিদিন সকালে চলে যান মাঠে। কখনও মাঠের ঘাস কাটেন নিজেই। কখনও বাউন্ডারি ঠিক করেন। আবার কখনও পাইপ ধরে মাঠে পানি দিতে দেখা যায় তাকে।

২ মে শনিবার দুপুরে পাইলটকে মাঠে পানি দিতে দেখা যায়। তিনি বলেন, খেলাধুলা সব বন্ধ। ঢাকাও যাচ্ছি না। কিন্তু বাসায় বসে থেকে অলস হয়ে যাচ্ছি। তাই মাঠে এসে বিভিন্ন কাজ করে সময় কাটাই।

আসরের নামাজটাও হয় এখানে। বাসায় গিয়ে ইফতার করি। আবার সকালে আসি।

পাইলটের খেলাধুলার সাথে সখ্যতা পারিবারিক ভাবেই। তার বাবা এবং চাচারা সবাই ফুটবল খেলতেন। বাবা শামসুল ইসলাম ঢাকা লিগেই খেলেছেন ২০ বছর। পূর্ব পাকিস্তানের হয়ে সেই সময় জাতীয় দলেও সুযোগ পেয়েছিলেন। তাই ফুটবলই ছিল পাইলটের ভালোবাসা।

কিন্তু ১৯৮৭ সালের ক্রিকেট বিশ্বকাপের সময় রাজশাহীর জেলখানা মাঠে মিঠু স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টে রাজশাহী স্পোর্টিং ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে গেলেন ক্লাস সেভেনে পড়া পাইলট।

তারপর প্রথম ম্যাচেই করে ফেললেন ফিফটি। সেই টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরারও হয়ে যান তিনি। তারপর ক্রিকেট শুরু। অল্পদিনেই নাম-ডাক ছড়িয়ে পড়লো সবজায়গায়। এর পরপরই ঢাকা থেকে তার ডাক আসে।

শুরুটা ওয়ারির হয়ে হলেও পরবর্তীতে কলাবাগানের হয়ে তিন বছর খেলেন। এরপর আবাহনী-মোহামেডানের হয়েও মাঠ মাতিয়েছেন।

জাতীয় দলের হয়ে প্রথম সুযোগ মেলে অনূর্ধ্ব-১৯ এর হয়ে ১৯৯৩ সালে। পরের বছরেই সফরে আসা ইংল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে সেঞ্চুরি তাকে মূল দলে জায়গা পাইয়ে দেয়।

১৯৯৫ সালের শারজাহ কাপেই ওয়ানডেতে অভিষেক হয়ে যায়। এরপর তো বাংলাদেশের প্রায় প্রতিটি স্মরণীয় কাজেরই অংশ হয়ে গিয়েছিলেন পাইলট।

নিজের ক্যারিয়ারে ৪৪টি টেস্টে একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৪০৯ রান করেন পাইলট। আর ১২৬টি ওয়ানডে ম্যাচে ৭টি হাফ সেঞ্চুরিতে ১ হাজার ৮১৮ রান করেন।

ক্রিকেট খেলা থেকে অবসর নিলেও কোচিংয়ের সঙ্গে যুক্ত রয়েছেন এ তারকা ক্রিকেটার।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

আর্থিক কেলেঙ্কারিতে গ্রেপ্তার দিনো মোরিয়া

মুম্বাইয়ের আলোচিত মিঠি নদীর পলি অপসারণ ও সংস্কার প্রকল্পে বড় ধরনের আর্থিক দুর...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

আসিয়ান কাপের শেষটা লজ্জার সাগরে

"আমরা কাউকে ভয় পেতে আসিনি"—টুর্নামেন্ট খেলতে দেশ ছাড়ার আগে হা...

ফ্রান্স-জার্মানির ওপর খেপলেন ট্রাম্প

বিশ্ববাজারে জ্বালানির দাম বাগে আনতে এবার জার্মানি ও ফ্রান্সের ওপর কড়া চাপ সৃষ...

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষক ও শিক্ষক মিথিলা

অভিনয় জগতের পরিচিত মুখ হওয়ার পাশাপাশি দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক উন্নয়নকর্মী...

মদিনার বিদ্যুৎকেন্দ্রে হুথিদের ড্রোন হামলা

সৌদি আরবের পবিত্র নগরী মদিনার একটি গুরুত্বপূর্ণ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন...

গঠনমূলক সমালোচনা শুনতে প্রস্তুত সরকার : স্থানীয় সরকারমন্ত্রী

দেশের প্রশাসনিক কার্যক্রমে কোনো ভুলত্রুটি দেখা দিলে তা বিনা দ্বিধায় ধরিয়ে দেও...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা