শিক্ষা

ব্রিটিশ কাউন্সিলের আন্ডার গ্রাজুয়েট ল’ পরীক্ষা বাতিল

সান নিউজ ডেস্ক:

ব্রিটিশ কাউন্সিলের অধীনে মে/জুন মাসে অনুষ্ঠেয় ‘আন্ডার গ্রাজুয়েট ল’ পরীক্ষা বাতিল করা হয়েছে। যে সময়ে এই পরীক্ষা হওয়ার কথা, সেই সময়ে অনেক দেশেই তা নেয়া সম্ভব হবে না বলে বিষয়টি পরিষ্কার করা হয়েছে।

৩০ মার্চ 'ইউনিভার্সিটি অব লন্ডন' থেকে দেয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়।

বিবৃতিতে বলা হয়েছে, "ক্রমশ এটা পরিষ্কার হচ্ছে যে, আমরা শুধু মে/জুনের পরীক্ষা অক্টোবর পর্যন্তই স্থগিত করছি এমন না। একই সঙ্গে এ বিষয়ে যথেষ্ট সংশয় রয়েছে যে, অক্টোবরের পরীক্ষাও যথাযথ সময়ে নেয়া সম্ভব হবে কিনা তা নিয়ে।"

এতে আরো বলা হয়েছে, "বৈশ্বিক পরিবর্তিত অবস্থা এবং প্রেক্ষাপট আমরা একটি ব্যতিক্রমী সময়ে। আমরা স্বীকার করছি, এ বছর পরীক্ষা নেয়াটা হবে একটি চ্যালেঞ্জ। দূরে অবস্থানরত শিক্ষার্থীদের জন্যও একই অবস্থা।

তাছাড়া রয়েছে ইন্টারনেটের সীমিত সুযোগ। ফলে আপনাদের কাছ থেকে ইন্টারনেটেও এ পরীক্ষা নেয়া সহজসাধ্য হবে না। এই চ্যালেঞ্জ কাটিয়ে ওঠা আপনাদের অনেকের পক্ষেই চ্যালেঞ্জের। আপনার ব্যক্তিগত এবং পারিবারিক অবস্থার প্রেক্ষিতে আপনার অগ্রাধিকারও অন্যকিছু হতে পারে।

আমাদের মনে আছে যে, আপনাদের অনেকেই এই পরীক্ষাটি সম্পন্ন করতে চান। অনেক ক্ষেত্রেই এলএলবি শেষ করতে চান এবং জীবনের পরবর্তী ধাপে এগিয়ে যেতে চান।"

বিবৃতিতে আরো বলা হয়, "আমরা এটা স্বীকার করি যে, এ বছর বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে মুখোমুখি পরীক্ষা নেয়ার ব্যবস্থাকে পাল্টে দেয়ার নানা রকম উদ্যোগ নিয়েছে। তাদের থেকে আমরা অনেকটা ব্যতিক্রমী অবস্থানে। আমরা অনেক বিকল্প নিয়ে বিবেচনা করছি। আমাদের সিদ্ধান্ত নেয়ার প্রক্রিয়াকে নির্দেশনায় রাখা হয়েছে যে, আমরা যে শিক্ষা গ্রহণ করি তার স্বীকৃত একটিই উপায় হলো পরীক্ষা।

পরীক্ষার মাধ্যমে মূল্যায়ন আমাদেরকে সন্তুষ্ট করে যে, শিক্ষাগত যোগ্যতার মানদণ্ড অর্জিত হয়েছে। একজনের যোগ্যতার এটা একটি নিরাপদ রক্ষাকবচ। পেশাদার আইনি বিভিন্ন পরিষদের জন্য এটা প্রয়োজনীয়।

তাই জুলাই মাসের মূল্যায়ন পরীক্ষা হবে অনলাইনে ভিএলই মাধ্যমে। এক্ষেত্রে প্রশ্নপত্র থাকবে অপরিবর্তিত। যথারীতি একই সংখ্যক প্রশ্ন থাকবে। তবে পরীক্ষা হবে মাত্র দু’ঘণ্টার। এতে একজন শিক্ষার্থীকে মাত্র দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এতে কমপালসারি বা অবশ্যই উত্তর করতে হবে এমন প্রশ্ন বা প্রশ্নের অংশবিশেষ থাকতে পারে।

তবে জুলাই মাসের মূল্যায়ন পরীক্ষার টাইমটেবিল প্রকাশের সময় এ বিষয়ে জানিয়ে দেয়া হবে। ইত্যবসরে শিক্ষার্থীদেরকে অতীতের প্রশ্নগুলো ব্যবহার করে সে অনুযায়ী প্রস্তুতি নিতে বলা হয়েছে। জুলাই মাসের মূল্যায়ন পরীক্ষার জন্য মধ্য এপ্রিলে টাইমটেবিল প্রকাশিত হবে।"

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে শুরু হয়েছে মশার বংশবিস্তার রোধ এবং পরিচ্ছন্নতা কার্যক্রম।

ডেঙ্গুর সংক্রমণ মোকাবিলায় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনমাস দেশব্যাপী রাষ্ট্...

মাটিরাঙায় বনফুলের মিষ্টি খেয়ে দুই শিক্ষার্থী অসুস্থ ভোক্তা অধিকার আইনে জরিমানা

খাগড়াছড়ির মাটিরাঙায় বনফুল কোম্পানির একটি শাখায় নতুন পুরাতন নষ্ট মিষ্টি মিশ্...

রাষ্ট্র পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

রাষ্ট্র পুনর্গঠন করতে তরুণ সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্রিকস নিউ দিল্লি ডিক্লারেশন’ অনুমোদন পেল।

ব্রিকস জোটের শীর্ষ সম্মেলনের প্রথম দিন গতকাল শনিবার গৃহীত যৌথ ঘোষণাপত্রে মধ্য...

সালিশ বৈঠকে স্বেচ্ছাসেবক দল নেতাকে মারধর, হাতিয়া উপজেলা যুবদল আহ্বায়ককে শোকজ

সংগঠনবিরোধী কর্মকাণ্ড এবং পেশিশক্তি প্রদর্শনপূর্বক সহযোদ্ধাকে রক্তাক্ত করার অ...

নোয়াখালী পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল সভাপতি, মুকুল সম্পাদক

দীর্ঘ ২৩ বছর পর উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নোয়াখালী পৌর বণিক সমিতির নির্...

বীরগঞ্জে নবনির্মিত মৈত্রী সেতুর উদ্বোধন॥ 

দিনাজপুর বীরগঞ্জ উপজেলার ভোগনগর ও মোহাম্মদপুর ইউনিয়নের সিংড়া-রসুল পুর বালিয়া...

ব্যাংকে বন্ধক রাখা জমি বিক্রির অভিযোগ, বিপাকে ৫  পরিবার 

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় ব্যাংকে বন্ধক রাখা ২৩ শতাংশ জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা