জাতীয়

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ: মিরপুরে বিশেষ ট্রাফিক ব্যবস্থা, যাত্রীদের জরুরি নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার আসন্ন ক্রিকেট সিরিজ এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচনকে কেন্দ্র করে রাজধানীর মিরপুর এলাকায় বিশেষ ট্রাফিক পরিকল্পনা ঘোষণা করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। নিরাপত্তা নিশ্চিত করা এবং যানজট নিয়ন্ত্রণে রাখতে নির্দিষ্ট সময়ে কিছু সড়কে যান চলাচল সীমিত রাখা হবে।

শনিবার (৬ জুন) ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদের স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনার কথা জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ জুন অনুষ্ঠিত হবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া দলের অনুশীলন ম্যাচ। এরপর ৯ জুন প্রথম ওয়ানডে, ১১ জুন দ্বিতীয় ওয়ানডে এবং ১৪ জুন তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ মাঠে গড়াবে। একই সময়ে বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনও অনুষ্ঠিত হবে।

এসব আয়োজনকে ঘিরে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন প্রগতি সড়কে প্রতিদিন সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ডিএমপির পক্ষ থেকে সাধারণ যাত্রী ও চালকদের ওই সময়ে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়েছে।

যানজট এড়াতে এবং গন্তব্যে দ্রুত পৌঁছাতে প্রগতি ক্রসিং, শেওড়াপাড়া ক্রসিং, রাইনখোলা ও ঈদগাহ মাঠ হয়ে মিরপুর-১ অভিমুখে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

ডিএমপি জানিয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট সিরিজ চলাকালে খেলোয়াড়, ম্যাচ কর্মকর্তা, দর্শক এবং সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিত করাই এই বিশেষ ট্রাফিক ব্যবস্থার মূল উদ্দেশ্য। এ সময় নগরবাসীর সহযোগিতা কামনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপিওর দাবিতে চলমান অবস্থান কর্মসূচিতে পানি-স্যালাইন  বিতরণ ছাত্র জমিয়তের

রোববার (৭ জুন) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বীকৃতিপ্রাপ্ত নন-এমপিও শিক্ষ...

মুন্সীগঞ্জ শহরে জোর করে পুকুর ভরাটের পাঁয়তারা, প্রাণনাশের হুমকির অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার উত্তর কোর্টগাঁও এলাকায় প্রায় ২'শ বছরের পুকুরের সীমানা...

নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল : নোয়াখালীতে ১১৭ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪৭

নোয়াখালীর সদর উপজেলার নোয়ান্নই ইউনিয়নের বাঁধেরহাট বাজারের জিরো পয়েন্টে নিষিদ্...

খাগড়াছড়িতে পার্বত্য মন্ত্রী পদে পুনর্বহালের দাবীতে মানববন্ধন 

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী পদ থেকে সদ্য পদত্যাগকারী এডভোকে...

উলিপুরে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে মানববন্ধন 

কুড়িগ্রামের উলিপুরে নারী ও শিশু ধর্ষণ, হত্যা ও নির্যাতনের বিরুদ্ধে সরকারের জি...

সেবার মান বাড়াতে ‘সালাম-ধন্যবাদ’ ব্যবহারের নির্দেশনা

সরকারি অফিসে সেবা নিতে আসা নাগরিকদের সঙ্গে আরও ভদ্র, মানবিক ও সম্মানজনক আচরণ...

চিরকুটে যুবকের নাম লিখে নবম শ্রেণির ছাত্রীর আত্মহত্যা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় আফসানা আক্তার রাহি (১৪) নামে নবম শ্রেণির এক শিক্ষা...

গজারিয়াতে ৫ বছরের শিশুকে ধর্ষণচেষ্টা, গণধোলাই

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের নয়াকান্দি গ্রামে পাঁচ বছর বয়সি এ...

মুন্সীগঞ্জে নতুন কুঁড়িতে কৃতিত্ব অর্জনকারী খেলোয়াড়দের সংবর্ধনা 

নতুন কুঁড়ি স্পোর্টস এর ঢাকা বিভাগের অঞ্চল প্রতিযোগিতায় কৃতিত্ব অর্জনকারী খেলো...

বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংকের যৌথ উদ্যোগে এসএমই উদ্যোক্তাদের প্রশিক্ষণ

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি নোয়াখালী জোন দেশের সম্ভাবনাময় এসএমই উদ্যোক্তাদে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা