সংগৃহীত
সারাদেশ

তালায় আ’লীগ মনোনীত প্রার্থীর মত বিনিময় সভা

আশরাফুজ্জামান রুবেল, তালা (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার তালায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১২টায় তালা উপজেলা শিল্পকলা একাডেমী হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাতক্ষীরা ১ (তালা-কলারোয়া) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন তার বক্তব্যে বলেন, আমার দল আমাকে নৌকা প্রতীক দিয়ে নির্বাচনে অংশ নিতে মনোনীত করেছে। আপনাদের দোয়া নিতে এসেছি।

জননেত্রী শেখ হাসিনা বলেছেন, শত ফুল ফুটতে দাও আমি বেছে নেবো, নৌকাকে বিজয়ী করতে সকল নেতাকর্মী কে একত্রিত হয়ে কাজ করতে হবে। এসময় উপস্থিত বক্তারা নৌকার পক্ষে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি খোরশেদ আলম। উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মীর জাকিরের পরিচালনায় উপস্থিত ছিলেন, তালা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, তালা উপজেলা ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ সাহিদ উদ্দীন, উপ প্রচার সম্পাদক প্রভাষক প্রনব ঘোষ বাবলু, শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক লায়লা পারভীন সেজুতি, কলারোয়ার পৌর মেয়র বুলবুল হোসাইন, কলারোয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, তালা উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর মহসিন, উপজেলা যুবলীগ সভাপতি সরদার জাকির হোসেন, সাধারণ সম্পাদক কাজী নজরুল ইসলাম হিল্লোল, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক আনোয়ার হোসেন, শ্রমিকলীগ আহ্বায়ক আব্দুল জব্বার, তেঁতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক ও প্রাক্তন চেয়ারম্যান মো: রফিকুল ইসলামসহ তালা ও কলারোয়া উপজেলার সকল ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা