ছবি: সংগৃহীত
সারাদেশ

বাগেরহাটে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

এস এম সাইফুল ইসলাম কবির, বাগেরহাট: বাগেরহাটের রামপালে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: বৃদ্ধাকে হত্যায় যাবজ্জীবন কারাদণ্ড

মঙ্গলবার (২৮ নভেম্বর) রাত ৯ টার দিকে খুলনা-‌মোংলা মহাসড়‌কের ফয়লা এলাকায় ওই অগ্নিসংযোগের ঘটনা ঘটে। খবর পেয়ে টহল পু‌লিশ, ফায়ার সা‌র্ভিস এবং স্থানীয় লোকজন চেষ্টা চা‌লি‌য়ে আগুন নেভাতে সক্ষম হয়।

রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) এ এস এম আশরাফুল আলম অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করে বলেন, ফয়লা বাজার থেকে খানিকটা দূরের নির্জন এলাকায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আরও পড়ুন: ধোলাইপাড়ে বাসে আগুন

খবর পেয়ে টহল পুলিশ, স্থানীয়রা ও ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা অপর একটি বাস স্থানীয়রা ধাক্কা দিয়ে নিরাপদ দূরত্বে সরিয়ে নেয়।

এ অগ্নিসন্ত্রাসের সাথে কারা জড়িত, তা বের করতে ইতিমধ্যেই পুলিশ তদন্ত শুরু করে দিয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা