ছবি: সংগৃহীত
বাণিজ্য

ঢাকায় গরুর মাংসের কেজি ৬৫০ টাকা

নিজস্ব প্রতিনিধি: আজ থেকে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় আগামী ১ মাসের জন্য গরুর মাংসের কেজি প্রতি ৬৫০ টাকা দাম কার্যকর হবে।

আরও পড়ুন: আজ টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

বুধবার (৬ ডিসেম্বর) রাতে ঢাকার মোহাম্মদপুরে মাংস ব্যবসায়ী সমিতি ও ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের এক বৈঠকে এ দাম নির্ধারিত হয়।

বৈঠকে ডেইরি ফার্ম অ্যাসোসিয়েশনের সভাপতি মো. ইমরান হোসেন জানান, বছরে ৭৫ হাজার কোটি টাকার মাংস বিক্রি হয়। কোরবানির ঈদে আরও ৭৫ হাজার কোটি টাকার পশু কেনাবেচা হয়। সব মিলিয়ে বছরে মোট দেড় লাখ কোটি টাকার ওপরে ব্যবসা।

শর্তসহ ৬৫০ টাকায় প্রতি কেজি মাংসে ৭৫০ গ্রাম মাংস, ২০০ গ্রাম হাড় ও ৫০ গ্রাম চর্বি থাকবে, যাতে কাউকে প্রতারিত হতে না হয়।

আরও পড়ুন: নোয়াখালী মুক্ত দিবস আজ

মাংস ব্যবসায়ী সমিতির মহাসচিব রবিউল আলম জানান, ২০১৯ সালে সিটি কর্পোরেশন মাংসের দর ঠিক করে দেওয়া থেকে সরে আসে। সে বছর মাংসের দাম ৫০০ টাকা কেজি হয়ে যায়। এরপর থেকে প্রতিবছরই মাংসের দাম বেড়েছে। এ বছর এক কেজি মাংস কিনতে ক্রেতাকে গুনতে হচ্ছে ৮০০ টাকা।

মাংসের বাজারে বিশৃঙ্খলার জন্য নিজেদের দায়ী করে মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি গোলাম মোর্তজা মন্টু বলেন, সারা দেশে এক দর নিশ্চিত করতে সময় লাগবে। তবে ঢাকায় বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) থেকে আগামী ৭ জানুয়ারি পর্যন্ত ৬৫০ টাকা করে গরুর মাংস বিক্রি করা হবে। তারপর প্রতি মাসে দাম নির্ধারণ করা হবে।

আরও পড়ুন: আজও ঢাকার বায়ু অস্বাস্থ্যকর

৬০০ টাকা কেজিতে মাংস বিক্রি করলে ব্যবসায়ীদের লোকসান হবে। কারণ দেশি গরুর প্রতি মণ মাংসের দাম ২৮ হাজার ও ফার্মের গরুর দাম পড়ে ২৫-২৬ হাজার টাকা। আমাদের কাছে ৬০ শতাংশ দেশি এবং ৪০ শতাংশ ফার্মের গরু যোগান রয়েছে।

গতকাল সন্ধ্যায় বাজারে সরেজমিনে দেখা যায়, কেজি প্রতি গরুর মাংসের দাম ৭০০-৭৫০ টাকা।

মাংস বিক্রেতা নাজমুল হোসেন বলেন, মাংসের দাম নির্ধারণ করতে হলে সরকারকে গরুর দামও নির্ধারণ করে দিতে হবে। আমরা সস্তা গরু কিনতে না পারলে বিক্রি করবো কীভাবে? বর্তমানে প্রতি কেজি মাংস কিনতে হচ্ছে ৭০০ টাকা করে।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ২১

সারা দেশে মাংসের দাম অভিন্ন হওয়ার দাবি জানিয়ে ব্যবসায়ী সজীব বলেন, মাংসের দাম নির্ধারণ মাস ভিত্তিক করতে হবে। কারণ একেক মাসে গরুর দাম বাড়ে ও কমে।

অপর ব্যবসায়ী খলিল গরু আমদানির দাবি জানিয়ে বলেন, বড় খামারিরা কোরবানি ছাড়া গরু বিক্রি করে না। কৃষকের গরুই আমাদের বিক্রি করতে হয়। তাই গরু আমদানি করলে দাম কমানো যাবে।

সান নিউজে/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা