সারাদেশ

ঢাকায় ছুটছে মানুষ, দৌলতদিয়ায় যাত্রীদের চাপ

রাজবাড়ী প্রতিনিধি:

পবিত্র ঈদুল ফিতর উদযাপন শেষে সকাল থেকে ঢাকামুখী যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে।

শুক্রবার (২৯ মে) সকাল থেকে রাজবাড়ীর দৌলতদিয়া প্রান্তের বিভিন্ন ফেরিঘাটে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের কর্মরত এসব যাত্রীর চাপ বৃদ্ধি পায়।

তবে গণপরিবহন না থাকার কারণে বিভিন্ন স্থান থেকে অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের দৌলতদিয়া প্রান্তে আসতে হয় বলে অভিযোগ করেন যাত্রীরা।

মাগুরা থেকে আসা যাত্রী করিম মিয়া বলেন, এবারের ঈদ আসলে উৎসবের ছিলো না। করোনাভাইরাসের কারণে পরিবার নিয়ে অনেক আগেই ঢাকা থেকে গ্রামের বাড়িতে গিয়েছিলাম। আগামী রবিবার থেকে অফিস খুলবে তাই একদিন আগেই ঢাকায় ফিরে যাচ্ছি।

একাধিক যাত্রীর সাথে কথা বলে জানা যায়, শুক্রবার সারাদিনই রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীর চাপ থাকবে তবে দুপুরের পর থেকে দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীদের উপচে পড়া ভিড় সৃষ্টি হতে পারে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্পোরেশন (বিআইডবি্লউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো. আবু আব্দুল্লাহ রনি বলেন, গতকাল (২৮ মে) দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সাতটি ফেরি চলাচল করলেও আজ সকাল থেকে যাত্রী ও ব্যক্তিগত গাড়ির চাপ থাকার কারণে নয়টি ফেরি চলাচল করছে। বিকালে যাত্রীর সাথে পণ্যবাহী পরিবহন যুক্ত হবার কারণে ফেরি বৃদ্ধি করা হবে।

দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির ওসি আব্দুল মুন্নাফ বলেন, দৌলতদিয়া প্রান্তে ঢাকামুখী যাত্রীর চাপ বৃদ্ধি পেয়েছে। নৌ পুলিশ করোনাভাইরাসের সংক্রমণ রক্ষায় সচেতনতার পাশাপাশি ঘাট এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় কাজ করছে।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা