আন্তর্জাতিক

ঝড়ে উড়ে গেলো করোনা হাসপাতাল!

আন্তর্জাতিক ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাস ক্রমে বেড়েই চলেছে, এমন পরিস্থিতিতে একইসঙ্গে প্রবল ঝড়-বৃষ্টিও বেড়েছে। প্রচণ্ড ঝড়-বৃষ্টির তাণ্ডবে শুক্রবার (০১ মে) কাতারের রাজধানীর দোহায় নির্মিত একটি করোনা হাসপাতাল উড়ে গেছে।

শনিবার (০২ মে) এ খবরটি প্রকাশ করেছে নিউ আরব।

নিউ আরবের এক প্রতিবেদনে বলা হয়, দেশটির দোহা উত্তরে উম্মে সালাল এলাকায় খোলা মাঠে দুই সপ্তাহ আগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসায় একটি অস্থায়ী হাসপাতাল নির্মাণ করা হয়। শুক্রবার (০১ মে) প্রচণ্ড ঝড় শুরু হয়। পরে ওই হাসপাতালটির ছাদসহ অনেক যন্ত্রপাতিও উড়ে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এদিকে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের ছাদ উড়ে গিয়ে একটি গাড়ির ওপর পড়েছে। অনেকে হাসপাতাল থেকে নিরাপদ স্থানে ছুটছেন।

উল্লেখ্য, এ পর্যন্ত দেশটিতে ১৪ হাজার ৯৬ জন করোনায় আক্রান্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। সুস্থ হয়েছে এক হাজার ৪৩৬ জন।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

সাক্ষাৎকারে ভয়ংকর অভিজ্ঞতার কথা জানালেন অভিনেত্রী

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী নীতি টেলর সম্প্রতি নিজের জীবনের তিক্ত অভিজ্...

রূপপুরে চালু হচ্ছে রোসাটমের ওআইএসএস প্রযুক্তি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ও দ্বিতীয়...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা