বাণিজ্য

জোরদার হচ্ছে পেঁয়াজের বাজার তদারকি

বাজারে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক থাকায় মূল্য বৃদ্ধির সঙ্গত কোন কারণ নেই।তাই বাজার মনিটারিং জোরদার করা হচ্ছে। জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। পেঁয়াজের পাশাপাশি ভৌজ্য তেলসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য তদারকির জন্য বাজারে অভিযান চালানো হবে। এছাড়া জেলা প্রশাসন দেশব্যাপি অভিযান জোরদার করবে। সোমবার বাণিজ্য মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সরকারের এই সিদ্ধান্তের কথা জানায়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয় থেকে ইতোমধ্যে বিভাগীয় পর্যায়ে ও জেলা প্রশাসনের কাছে প্রয়োজনীয় নির্দেশনা পাঠানো হয়েছে। ব্যবসায়ীগণকে নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানি মূল্য,ক্রয় মূল্যের চালান ও রশিদ সংরক্ষণ এবং বিক্রয় মূল্যের তালিকা দোকানে টানিয়ে রাখার অনুরোধ করেছে সরকার। মন্ত্রণালয় জানিয়েছে, কোন ব্যবসায়ীকে হয়রানি করা হবে না,তবে কারসাজি করে কেউ নিত্যপ্রয়োজনীয় পণ্য মজুত বা মূল্য বৃদ্ধি বা কৃত্রিম সংকট সৃষ্টির চেষ্ট করলে তার বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা, টিসিবি রাজধানীসহ দেশব্যাপী প্রায় ২শ’ ট্রাক সেলের মাধ্যমে ৩৫ টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি অব্যাহত রেখেছে। বাজারে চাহিদা থাকা পর্যন্ত এভাবে বিক্রয় অব্যাহত রাখা হবে। বাজারে ইতোমধ্যে দেশি পেঁয়াজ উঠতে শুরু করেছে। পাশাপাশি প্রতিদিন আমদানি করা পেঁয়াজ দেশে আসছে। সব মিলে দেশে পেঁয়াজের সরবরাহ স্বাভাবিক এবং পর্যাপ্ততা রয়েছে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

১৫ অক্টোবর ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস

আগামী ১৫ অক্টোবর ২০২৬ বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস পালিত হবে। ১৯৮৫...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

মারা গেছেন যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক জিম বাকার

যুক্তরাষ্ট্রের খ্রিষ্টান ধর্মীয় টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ জিম বাকার মারা গ...

‘শেখ হাসিনার বাংলাদেশ’ লেখা ব্যানার, প্রধান শিক্ষক আটক

বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আয়োজিত র‍্যালিতে &ls...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা