লাইফস্টাইল

জিভে জল আনা আলু পরোটা

সান নিউজ ডেস্ক: জিভে জল এনে দেওয়ার মতো খাবার আলু পরটা। সকাল বা বিকেলের নাস্তায়, বন্ধুদের আড্ডায় আলু পরটা চলে বেশ। খুব সহজেই বাড়িতেই বানিয়ে নিতে পারেন খাবারটি। পছন্দের চাটনি বা সস দিয়ে উপভোগ করা যাবে মজাদার ধোঁয়া ওঠা আলু পরটা। চলুন জেনে নিই আলু পরটার রেসিপি।

উপকরণ

ময়দা-২ কাপ, লবন- স্বাদমত, কালিজিরা- সামান্য, ঘি/তেল/বাটার-১ চা চামচ, পানি-পরিমাণ মত, বড় সাইজের আলু সেদ্ধ-২ টি, চাট মসলা- হাফ চা চামচ, গরম মসলা গুঁড়া-হাফ চা চামচ, জিরা গুঁড়া- হাফ চা চামচ, কাঁচা মরিচ- স্বাদমত, শুকনা মরিচ (টেলে নেয়া)-স্বাদমত, ধনিয়া পাতা-হাফ কাপ, পেঁয়াজের বেরেস্তা-১ কাপ, পরোটা ভাজার জন্য তেল/বাটার-পরিমান মতো

দইয়ের সঙ্গে চমৎকার যায় আলু পরটা।

প্রণালী

প্রথমে একটি বাটিতে ময়দা নিয়ে নিন। লবণ, কালিজিরা, ঘি দিন পরিমান মতো। এরপর অল্প অল্প পানি দিয়ে ময়দার ডো তৈরি করুন। এবার পরোটার ভিতরের পুর তৈরি করার জন্য আরেকটি বাটিতে সেদ্ধ করা আলু, চাট মসলা, গরম মসলা গুঁড়া, জিরা গুঁড়া, কাঁচা মরিচ, শুকনা মরিচ, ধনিয়া পাতা, পেঁয়াজের বেরেস্তা একসাথে নিয়ে মাখিয়ে ফেলুন।

এখন একই সাইজের দুইটি আলাদা রুটি বানিয়ে ফেলুন, ময়দার ডো দিয়ে। এবার একটা রুটির উপর আলুর পুর দিয়ে দিন। রুটি যত বড় ততখানি জায়গা জুড়ে পুর দিবেন। এবার এই রুটির উপর আরেকটি রুটি দিয়ে, দুটি রুটির মুখ হালকা চেপে চেপে বন্ধ করে দিন। এখন বেলন দিয়ে আলতো হাতে বেলে নিন।

এরপর একটি প্যান গরম করে নিন। পরোটা দিন এতে। পরোটার উপর স্বাদ মতো বাটার বা ঘি দিয়ে নিন। চেপে চেপে ভাজুন। বাটার বা ঘিতে ভাজতে না চাইলে অল্প তেলেও ভাজতে পারেন। ভাজা হয়ে গেলে নামিয়ে টিস্যু পেপারের উপর রেখে তেল ঝড়িয়ে নিন। পরিবেশন করুন সুস্বাদু আলু পরোটা পছন্দের চাটনি, দই, টমেটো সস বা গরুর মাংসের ভুনার সাথে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে শিক্ষার্থীর মৃত্যু 

ফরিদপুরের বোয়ালমারীতে বিষাক্ত সাপের কামড়ে রাফসান মোল্যা (১৬) নামে নবম শ্রেণির...

ভারতের টুরিস্ট ভিসা আবার চালু, আবেদন শুরু

দীর্ঘ প্রায় দুই বছর বন্ধ থাকার পর বাংলাদেশি নাগরিকদের জন্য আবারও পর্যটন ভিসা...

অবশেষে অবসর ভাতা পাচ্ছেন ৩,৯১৭ শিক্ষক-কর্মচারী

দীর্ঘদিন ধরে অবসর ভাতার জন্য অপেক্ষায় থাকা বেসরকারি এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠ...

ইতালিতে ট্রিপল মার্ডার : সন্দেহভাজনের ফেসবুক পোস্ট ঘিরে নতুন আলোচনা

ইতালির রাজধানী রোমে বাংলাদেশি দম্পতি ও তাদের শিশু কন্যাকে হত্যার ঘটনায় এক বাং...

লিবিয়ায় নিখোঁজ হেমায়েত মোল্লা, ২২ লাখ টাকা দিয়েও মেলেনি খোঁজ

মাদারীপুর সদর উপজেলার পূর্ব রাস্তি গ্রামের মতিন মোল্লার ছেলে হেমায়েত মোল্লা (...

মুন্সীগঞ্জ কারাগারে অসুস্থ দীপু মনি, পাঠানো হলো ঢাকা মেডিকেলে

মুন্সীগঞ্জ জেলা কারাগারে বন্দি সাবেক সমাজকল্যাণ, শিক্ষা ও পররাষ্ট্রমন্ত্রী ডা...

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে ধ্বংসস্তূপ, বহু হতাহত

দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা ভয়াবহ জোড়া ভূমিকম্পের পর কার্যত এক ধ্বংসস্তূপে...

দেশজুড়ে বজ্রপাতের সতর্কতা: ১৪ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশের ১৪টি জেলার বিভিন্ন এলাকায় আজ দুপুর থেকে বিকেল পর্যন্ত বজ্রসহ ঝড়-বৃষ্টি,...

কালকিনিতে ১০ কিমি খাল দখল, উচ্ছেদের দাবি এলাকাবাসীর

মাদারীপুরের কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের পূর্ব আলীপুরের মধ্য দিয়ে...

সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচন শুরু, প্রস্তুতিতে ইসি

বাংলাদেশে বহুল প্রতীক্ষিত স্থানীয় সরকার নির্বাচন আগামী সেপ্টেম্বর-অক্টোবর মাস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা