আন্তর্জাতিক

চীন সাগরে স্থায়ী যুদ্ধজাহাজ মোতায়েন করবে ব্রিটেন

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ চীন সাগর নিয়ে আমেরিকা ও চীনের মধ্যে যখন উত্তেজনা বাড়ছে তখন সাগরে স্থায়ীভাবে দু’টি যুদ্ধজাহাজ মোতায়েন করার কথা ঘোষণা করেছে ব্রিটেন।

জাপান সফররত ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস মঙ্গলবার (২০জুলাই) টোকিওতে স্বাগতিক দেশের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে একথা ঘোষণা করে বলেন, “চলতি বছর আরো পরের দিকে যুক্তরাজ্য স্থায়ীভাবে এ অঞ্চলে দু’টি যুদ্ধজাহাজ মোতায়েন করবে।”

ওয়ালেস বলেন, আগামী সেপ্টেম্বরে ব্রিটিশ বিমানবাহী রণতরী ‘কুইন এলিজাবেথ’ এবং এর সহচর জাহাজগুলোর সমন্বয়ে গঠিত একটি স্ট্রাইক গ্রুপ দক্ষিণ চীন সাগরে টহল দেবে এবং তারপরই স্থায়ীভাবে দু’টি যুদ্ধজাহাজ মোতায়েন করা হবে।

ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, আগামী কয়েক মাসের মধ্যে স্ট্রাইক গ্রুপটি জাপান সফর করবে। এর ফলে জাপানের সঙ্গে ব্রিটেনেরর প্রতিরক্ষা ও নিরাপত্তা সহযোগিতার ক্ষেত্রে ‘নতুন যুগের সূচনা’ হবে।

দক্ষিণ চীন সাগরে ব্রিটিশ যুদ্ধজাহাজ মোতায়েনের এ সিদ্ধান্ত স্বাগত জানিয়েছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছে, মিত্র ও সহযোগী দেশগুলো প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে যেসব প্রতিশ্রুতি দিয়েছিল ব্রিটেন তা রক্ষা করতে যাচ্ছে।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত 

সিরাজগঞ্জের সলঙ্গায় যাত্রীবাহী বাসের ধাক্কায় একটি...

ঈদুল আজহায় কোটি পশু কোরবানির সম্ভাবনা: প্রাণিসম্পদমন্ত্রী

পবিত্র ঈদুল আজহায় এবার সারা দেশে প্রায় এক কোটি পশু...

হাম ও উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যু

হাম ও এর উপসর্গ নিয়ে দেশে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছ...

কাবা শরিফ ঢেকে রাখা হয় কেন, কিসওয়া কী

সৌদি আরবের স্থানীয় সময় ৮ জিলহজ থেকে পবিত্র হজের আন...

বিশ্বকাপে ব্রাজিলের ১০ নম্বর জার্সি কার গায়ে থাকবে

ফুটবলে ১০ নম্বর জার্সি একটি গুরুত্ব বহন করে। কিছু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা