বাণিজ্য
করোনা পরিস্থিতি

গার্মেন্টস ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক:

বৈশ্বিক মহামারি করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সরকারের ছুটির সঙ্গে সামঞ্জস্য রেখে বিজিএমইএ এবং বিকেএমইএ’র সদস্য প্রতিষ্ঠানগুলো আগামী ২৫ এপ্রিল পর্যন্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান ও বিজিএমইএ সভাপতি ড. রুবান হক স্বাক্ষরিত যৌথ ঘোষণায় এ তথ্য জানানো হয়।

তবে এ সময়ের মধ্যে বেতন দেওয়ার জন্য কোনো প্রতিষ্ঠানের অফিস খোলা রাখার প্রয়োজন হলে সেক্ষেত্রে নিজ নিজ অ্যাসোসিয়েশন বিজিএমইএ/বিকেএমইএ এবং শিল্প পুলিশকে অবহিত করতে হবে।

করোনা ভাইরাসের কারণে শ্রমিকদের সুরক্ষায় আগামী ১৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে সদস্যদের প্রতি পোশাক মালিকদের দুই সংগঠন বিজিএমই ও বিকেএমইএ অনুরোধ জানিয়েছিল।

এর আগে, গত ২৭ মার্চ থেকে শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত সব গার্মেন্টস বন্ধ রাখার আহ্বান জানানো হয়। রোববার (৫ এপ্রিল) থেকে আবারও কারখানা চালুর কথা জানানো হয়। পরে রবিবার (৫ এপ্রিল) রাতে বিজিএমইএ সভাপতি এক বার্তায় আগামী ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে সদস্যদের প্রতি অনুরোধ জানান।

তবে সরকারের সাধারণ ছুটির মেয়াদ বৃদ্ধি আর পরিস্থিতির অবনতি হওয়ায় সোমবার (৬ এপ্রিল) আবারও এক বার্তায় ১৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখতে সদস্যদের প্রতি অনুরোধ জানান বিজিএমইএ সভাপতি ড. রুবানা হক ও বিকেএমইএ সভাপতি সেলিম ওসমান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভানকে নিয়ে বার্সা-রিয়ালের লড়াই

বয়স সবেমাত্র ১৭ বছর পেরিয়েছে। এরই মধ্যে মার্কিন জাতীয় দলের হয়ে জালের দেখা...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

বিমানবন্দরের সামনের সড়কে প্রোশাক শ্রমিকদের বিক্ষোভ-সড়ক অবরোধ

ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর উত...

৭ ম্যাচে ৪ সেঞ্চুরি, হোপের রেকর্ডে ভারতের হতাশা

দুর্দান্ত ছন্দে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাদা বলের অধিনায়ক শাই হোপ। ভারত সফরে ও...

মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস

দ্বিতীয় দফায় মালয়েশিয়ায় চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য...

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৬ জন নিহত

যুক্তরাষ্ট্রের উইসকনসিন অঙ্গরাজ্যের সাউক জেলায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত...

হরমুজে ইরানের হামলায় ২৪ ঘণ্টায় ডুবল ২ জাহাজ

কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে ইরানের ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলায় গ...

নভেম্বরেই জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে আগামী নভেম্বরের মধ্যে জাতীয় গ্রিডে বিদ্য...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা