স্বাস্থ্য

খুলনা হাসপাতালে অক্সিজেন দুই ঘণ্টা বন্ধ

নিজস্ব প্রতিনিধি, খুলনা: অক্সিজেন সরবরাহ লাইনে ত্রুটির কারণে খুলনা করোনা ডেডিকেটেড হাসপাতালে প্রায় দেড় ঘণ্টা লিকুইড অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। এতে মঙ্গলবার রাত ১২টার পর থেকে পৌনে দুইটা পর্যন্ত ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়। এ সময় ‘খুলনা অক্সিজেন ব্যাংক’র স্বেচ্ছাসেবকরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাসপাতালের ভিতরে ঢুকতে গেলে তাদেরকেও বাধা দেয়া হয়। এতে দুই স্বেচ্ছাসেবক কর্মী আহত হয়েছে।

খুলনা অক্সিজেন ব্যাংকের কর্মী ফরহাদ হোসেন জানান, রাত ১২টার পর হঠাৎ করেই হাসপাতালের লিকুইড অক্সিজেন প্লান্ট থেকে অক্সিজেন সরবরাহ বন্ধ হয়ে যায়। এ সময় কয়েকজন রোগীর শরীরে অক্সিজেন স্যাচুরেশন ৬০-৪০ এ নেমে আসে। এ অবস্থায় রোগীর শ্বাসকষ্ট শুরু হলে স্বজনরা বিকল্প অক্সিজেন সিলিন্ডারের জন্য ছোটাছুটি শুরু করে। হাসপাতালের সামনে থাকা খুলনা অক্সিজেন ব্যাংক বুথ থেকে তাৎক্ষণিক কিছু সিলিন্ডার দেয়া হয়। পরে মূল অফিস থেকে ৮০টা অক্সিজেন সিলিন্ডার আনা হয়। এ সময় ‘বাইরের সিলিন্ডার ভিতরে ঢুকানো যাবে না’ জানিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের আরএমও ডা. সুহাস রঞ্জন হালদারের নির্দেশে করোনা ইউনিটে প্রধান ফটক বন্ধ করে দেয়া হয়। এতে পরিস্থিতি উত্ত্যপ্ত হতে থাকে। প্রতিবাদ করলে খুলনা অক্সিজেন ব্যাংকের কর্মীদের ওপর হামলা ও দুইকর্মীকে আহত করার অভিযোগ ওঠে। খবর পেয়ে রোগীর স্বজনরা হাসপাতালের সামনে জড়ো হয়।

এদিকে প্রায় দেড় ঘণ্টা পর হাসপাতালের অক্সিজেন লাইনের ত্রুটি মেরামত করে লিকুইড অক্সিজেন সরবরাহ চালু করা হয়। রাত পৌনে ২টার দিকে অক্সিজেন সরবরাহ স্বাভাবিক হলে পরিস্থিতি শান্ত হয়।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

সেনাবাহিনীর সুনাম নষ্টের অপচেষ্টা হয়েছে: প্রধানমন্ত্রী

বিভিন্ন সময়ে সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা হয়েছে বলে মন্তব্য কর...

অপুর রোমান্টিক ফটোশুট ভাইরাল, মুখ খুললেন অভিনেত্রী

দীর্ঘ ১৮ বছর পর আবারও একসঙ্গে আলোচনায় এসেছেন ঢালিউড অভিনেত্রী অপু বিশ্বাস ও অ...

১৬ বছর আগের ঘটনায় ফাঁসলেন রাখি সাওয়ান্ত

বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্তের বিরুদ্ধে ২০১০ সালের একটি পুরোনো মামলায় জামিন...

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

ঢাবিতে ১৬০ দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীকে সাদা ছড়ি ও আর্থিক সহায়তা প্রদান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা