ফিচার

ক্লোরোকুইন-অ্যাজিথ্রোমাইসিনে ৬ দিনে সারবে করোনা!

আন্তর্জাতিক ডেস্ক:

ছয় দিনেই নাকি করোনাভাইরাসের রোগীকে শতভাগ নিরাময় সম্ভব! শুনতে অবিশ্বাস্য মনে হলেও তিন দেশের ভিন্ন তিনটি গবেষণায় দাবি করা হয়েছে এমন তথ্য।

এরমধ্যে চীন, অস্ট্রেলিয়া ও ফ্রান্সের গবেষকদের ভিন্ন তিনটি গবেষণায় দেখা গেছে, ক্লোরোকুইন এবং অ্যাজিথ্রোমাইসিন একসঙ্গে করোনাভাইরাসে আক্রান্ত রোগীকে প্রয়োগ করলে এমনটা ঘটছে। ছয়দিনের মধ্যেই মুক্তি মিলছে করোনা থেকে।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও শনিবার এক টুইট বার্তায় একই তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, হাইড্রো ক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন জাতীয় ওষুধ এক সঙ্গে সেবন করলে আক্রান্ত রোগীরা সেরে উঠবেন।

এ বিষয়ে প্রতিবেদন করতে গিয়ে যুক্তরাষ্ট্রের দ্যা গেটওয়ে পুন্ডিত কথা বলেছিল সেনাবাহিনীর সাবেক ফ্লাইট সার্জন মার্ক গ্রিনের সঙ্গে। তিনি বলেন, ক্লোরোকুইন ও অ্যাজিথ্রোমাইসিন এক সঙ্গে ব্যবহার করলে করোনা আক্রান্ত রোগী শতভাগ সেরে ওঠেন।

তিনি বলেন, ম্যালেরিয়ার জন্য আগে ব্যবহৃত ক্লোরোকুইন যার নতুন ভার্সন হাইড্রোক্সিক্লোরোকুইন করোনা ভাইরাস চিকিৎসায় খুবই সফল। অস্ট্রেলিয়া, চীন ফ্রান্সের আলাদা তিনটি গবেষণায় এর সাফল্য দেখা গেছে। এর সঙ্গে এজিথ্রোমাইসিনও ব্যবহার করা হয়েছে।

এই ওষুধ ব্যবহারে কিছুক্ষেত্রে তিনদিনেই সুস্থ হয়ে উঠেছেন আক্রান্ত অনেকে। তবে ছয়দিনেই শতভাগ ভাইরাস মুক্ত হয়েছেন আক্রান্ত ব্যক্তিরা।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

তিন গ্রামে বন্দুকধারীর তাণ্ডব, নিহত ৮

এক ঝলক : ┃ তুরস্কে বন্দুকধার...

অভিষেক শতকেই দ্বিশতক, লেজের ব্যাটারদের নিয়ে একাই টেনে তুললেন বাংলাদেশকে

সিলেট টেস্টের তৃতীয় দিন বিকেলে বাংলাদেশের ক্রিকেট পেয়েছে এমন এক ইনিংস, যা ব...

‘রবি ইন ঢাকা’য় চমক, চরিত্র নিয়ে মুখে তালা

ছোটপর্দার জনপ্রিয় মুখ রিচি সোলায়মান এবার পা রাখছেন সিনেমার জগতে। নাটকের দর্...

জামালপুরে ট্রাকের চাপায় একই পরিবারের তিনজনসহ প্রাণ গেল ৪ জনের

জামালপুরের মেলান্দহে দ্রুতগামী একটি ট্রাক প্রথমে মোটরসাইকেল ও পরে অটোরিকশাকে...

ইতিহাস জানা তরুণেরা ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ পথ হারাবে না : প্রধানমন্ত্রী

তরুণ প্রজন্মের মেধা, দক্ষতা ও সৃজনশীলতাকে জাতীয় উন্নয়নের মূল চালিকাশক্তি কর...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা