অপরাধ

করোনা সন্দেহে মৃত সন্তানসহ নামিয়ে দিল বৃদ্ধা মাকে!

নিজস্ব প্রতিবেদক:

করোনাভাইরাসে মৃত্যু হয়েছে সন্দেহে’ ঢাকা থেকে জয়পুরহাটে আসা বাস থেকে এক যাত্রীর লাশ ও তার সঙ্গে থাকা মাকে পথেই নামিয়ে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১২ মে) ভোরে বগুড়া-জয়পুরহাট সড়কের হিচমি এলাকায় এ ঘটনা ঘটে বলে স্বজনের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানিয়েছে।

মৃত ৫০ বছর বয়সী এই ব্যক্তি নওগাঁর ধামরইরহাট উপজেলার জাহানপুর গ্রামের বাসিন্দা।

পরিবারের সদস্যদের বরাতে জয়পুরহাট সদর থানার ওসি শাহরিয়ার খান জানান, দীর্ঘদিন ধরে অসুস্থ ওই ব্যক্তি ঢাকায় শ্রমজীবী স্ত্রীর সঙ্গে দেখা করে সোমবার রাতে বাড়ির উদ্দেশে বাসে ওঠেন মায়ের সঙ্গে।

“পথে বাসের মধ্যেই তার মৃত্যু হয়। করোনাভাইরাসে তার মৃত্যু হয়েছে সন্দেহে বাসের অন্য যাত্রীরা ওই ব্যক্তির মৃতদেহসহ তার মাকে বাস থেকে নামিয়ে দেন।”

ওসি জানান, খবর পেয়ে জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায়সহ স্বাস্থ্য বিভাগের কর্মীরা সেখানে যান। মৃত ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়েছে।

জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন চন্দ্র রায় বলেন, মৃতের পরিবারের সদস্যারা মরদেহ দাফনের জন্য তাদের গ্রামে নিয়ে গেছেন।

এর আগে এ ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল বগুড়ার শিবগঞ্জ উপজেলায়। ওইদিন ঢাকা থেকে রংপুরগামী গাড়ি থেকে নামিয়ে দেওয়া হয়েছিল এক জ্বর-শ্বাসকষ্ট ও কাশির রোগীকে।

পরে ওই ব্যক্তির করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে এবং সবশেষে বগুড়ার মোহাম্মদ আলী হাসপাতাল থেকে সুস্থ হয়ে তিনি বাড়ি ফিরে যান।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা