জাতীয়

করোনা মোকাবিলায় বাংলাদেশকে চীনের বার্তা

সান নিউজ ডেস্ক:

করোনা সংকট মোকাবিলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছে চীন।

২২ এপ্রিল বুধবার বেইজিং থেকে পাঠানো এক লিখিত বার্তায় চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি এ কথা জানায়।

আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

লিখিত বার্তায় চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগ জানায়, আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণ করোনাভাইরাস মোকাবিলার সংকটময় দিনগুলোতে চীনের জনগণকে বিভিন্নভাবে সর্বাত্মক সহায়তা প্রদান করেছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহমর্মিতা ও সংহতি জানিয়ে চীনের রাষ্ট্রপতি শি জিং পিং বরাবর চিঠি পাঠিয়েছিলেন। চীনের জনগণ সংকটকালীন সময়ে শেখ হাসিনার এই মহানুভবতাকে সারাজীবন স্মরণ রাখবে।

লিখিত বার্তায়, রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশের ‘সত্যিকারের বন্ধুত্ব সাহসিকতার সঙ্গে দুর্ভোগ-দুর্দশার পর্বত ও সাগর পাড়ি দেয়’, এই উদ্ধৃতি তুলে ধরে চীনা কমিউনিস্ট পার্টির পক্ষ থেকে বলা হয় চীনের সংকটকালে বাংলাদেশ যেভাবে চীনের পাশে দাঁড়িয়েছিল, ঠিক একইভাবে চীন সরকার বাংলাদেশকে সব ধরনের সহযোগিতা প্রদান করবে এবং বাংলাদেশের পাশে থাকবে।

চীনা কমিউনিস্ট পার্টি একটি রাজনৈতিক দল হিসেবে তাদের পরীক্ষিত বন্ধু বাংলাদেশ আওয়ামী লীগকে বিশেষ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে। চীন মনে করে, বাংলাদেশের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ও বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে এই সংকট মোকাবিলার সামর্থ্য বাংলাদেশের রয়েছে।

তারা আশাবাদ ব্যক্ত করে বলেন, বাংলাদেশের জনগণ শেখ হাসিনার নেতৃত্বে অতি দ্রুত সময়ের মধ্যে মহামারি করোনা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে সক্ষম হবে।

উল্লেখ্য, চীনা কমিউনিস্ট পার্টি ইতোমধ্যে আওয়ামী লীগকে ৫০ হাজার মাস্কও প্রদান করেছে।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শান্তি প্রতিষ্ঠায় নারীর নেতৃত্বে জোর বাংলাদেশের

টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠায় নারীর নেতৃত্ব এবং অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত...

ডিজেলের দাম বৃদ্ধি, চুক্তি দর সমন্বয়ের দাবি

চট্টগ্রাম বন্দরে কনটেইনার হ্যান্ডলিংয়ের দায়িত্বে থাকা বার্থ অপারেটরদের চুক্তি...

রিয়ালের পর শতকোটির ঘরে বার্সা

মাঠের সাফল্যের পাশাপাশি আর্থিক দিক থেকেও ভালো সময় পার করছে বার্সেলোনা। ২০২৫-২...

ভারত থেকে ইলিশ আমদানি বন্ধ করল বাংলাদেশ

ভারত থেকে ইলিশ আমদানির জন্য দেওয়া ১০৩টি অনাপত্তি সনদ (এনওসি) বাতিল করেছে মৎস্...

যুক্তরাষ্ট্রকে যুদ্ধাবসানের নতুন রোডম্যাপ ইরানের

চলমান যুদ্ধের অবসানে নিউইয়র্কে অনুষ্ঠিত এক বৈঠকে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একট...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা