সারাদেশ

করোনা ভেবে ট্রাক থেকে নামিয়ে দিল রাস্তায়

বগুড়া প্রতিনিধি:

বগুড়ায় করোনাভাইরাসের আতঙ্কে এক ব্যক্তিকে ট্রাক থেকে নামিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। তাকে ঘিরে স্থানীয়দের মধ্যে আতংকের সৃষ্টি হলে ঘটনাস্থলে গিয়ে পুলিশ ঐ ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

রবিবার (২৯ মার্চ) সকালে পুলিশ তাকে শিবগঞ্জের মহাস্থান বাসস্ট্যান্ড থেকে উদ্ধার করে।

জেলার শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক চিকিৎসক দেলোয়ার হোসেন নয়ন জানিয়েছেন, ওই ব্যক্তির শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার কোনো লক্ষণ দেখা যায়নি।

তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার বাড়ি রংপুর। শনিবার (২৮ মার্চ) রাতে তিনি ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি যাচ্ছিলেন।

ওই ব্যক্তির বরাতে হাসপাতালের এক চিকিৎসক জানান, দীর্ঘদিন ধরে তিনি শ্বাসকষ্টে ভুগছেন। শনিবার রাতে ঢাকা থেকে ট্রাকে করে বাড়ি ফেরার পথে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। তাই তাকে করোনাভাইরাসের রোগী ভেবে ট্রাক থেকে নামিয়ে দেওয়া হয়।

বর্তমানে তিনি ভালো আছেন বলেও জানিয়েছেন ঐ চিকিৎসক।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা