বাণিজ্য

করোনা পরবর্তীতে ঘুরে দাঁড়াচ্ছে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : করোনা পরবর্তী বাংলাদেশের অর্থনীতি দ্রুত ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন ৭১ শতাংশ ব্যবসায়ী। সানেমের (সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং) গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। করোনা মহামারি সৃষ্ট ক্ষতি কাটিয়ে ওঠা নিয়ে সানেমের এ তৃতীয় গবেষণায় সহযোগী হিসেবে ছিল দি এশিয়া ফাউন্ডেশন।

মঙ্গলবার ( ১৬ ফেব্রুয়ারি) এক ওয়েবিনারে সানেমের গবেষণা প্রতিবেদন উপস্থাপন করা হয়। প্রতিবেদনে বলা হয় ৭১ শতাংশ ব্যবসায়ী মনে করছেন বাংলাদেশের ব্যবসা ঘুরে দাঁড়াচ্ছে। ১৬ শতাংশ ব্যবসায়ীর মতে, এ ঘুরে দাঁড়ানোটা খুবই শক্তিশালী, ৪০ শতাংশ ব্যবসায়ীর মতে, মাঝারি এবং ১৫ শতাংশ ব্যবসায়ীর মতে দুর্বল।

চলতি বছরের জানুয়ারিতে পরিচালিত এ গবেষণায় দেখা যায়, জরিপে অংশ নেয়া ২২ শতাংশ ব্যবসায়ী প্রণোদনা প্যাকেজের সুবিধা পেয়েছেন, ৬৯ শতাংশ ব্যবসায়ী প্রণোদনা পাননি এবং ৯ শতাংশ ব্যবসায়ী প্রণোদনা সম্পর্কে জানেন না বলে মত দিয়েছেন। প্রতিষ্ঠান বিবেচনায় ৪৬ শতাংশ বড়, ২৮ শতাংশ মাঝারি এবং ১০ শতাংশ ছোট প্রতিষ্ঠান প্রণোদনা পেয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

দেশের ৮ বিভাগের ৩৬ জেলার ৫০২টি বড়-ছোট ও মাঝারি ব্যবসা প্রতিষ্ঠানের ওপর এ জরিপ পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ২৫২টি উৎপাদন খাত এবং ২৫০টি সেবা খাতের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠান। ৫ থেকে ২১ জানুয়ারির মধ্যে প্রতিষ্ঠান মালিকদের সঙ্গে মুঠোফোনে কথা বলে জরিপটি পরিচালনা করা হয়। জরিপে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মুনাফা, বিনিয়োগ, কর্মসংস্থান, আয়-ব্যয় এবং রফতানি নিয়ে প্রশ্ন করা হয়।

ওয়েবিনারে জরিপের ফলাফল উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান। এছাড়া উপস্থিত ছিলেন এ কে খান টেলিকম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম খান, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহিম, এসএমই ফাউন্ডেশনের জেনারেল ম্যানেজার ফারজানা খান, লেদারগুডস এন্ড ফুটওয়ার ম্যানুফ্যাকচারার্স এন্ড এক্সপোর্টার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি সাইফুল ইসলাম এবং বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট আরশাদ জামাল দিপু।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা