জাতীয়

করোনা আতঙ্কে পুলিশ সদস্যের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর খিলগাঁওয়ে পুলিশের বিশেষ শাখার (এসবি) এক কনস্টেবল করোনা আতঙ্কে ছাদ থেকে লাফিয়ে পড়ে ‌আত্মহত্যা করেছেন।

সোমবার (৪ মে) সকাল ৯টায় একটি পাঁচতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে তোফাজ্জল হোসেন (৩৯) নামের ঐ পুলিশ কনস্টেবল আত্মহত্যা করেন বলে জানিয়েছে খিলগাঁও থানা পুলিশ।

তোফাজ্জল হোসেন পুলিশের বিশেষ শাখায় (এসবি) প্রোটেকশন বিভাগে কর্মরত ছিলেন।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, সকালে ওই ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েন তোফাজ্জাল। সেখানেই তাঁর মৃত্যু হয়।

তিলপাপাড়ায় একটি পাঁচতলা ভবনের পঞ্চম তলায় স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে থাকতেন তোফাজ্জল। তার গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়।

মশিউর রহমান বলেন, ‘গত ২৮ তারিখে ওই কনস্টেবলের করোনা পরীক্ষা করানো হয়। পরে ২৯ এপ্রিল ওই কনস্টেবলের করোনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসে। এরপরও বিষয়টি নিয়ে তার স্ত্রীর সঙ্গে সন্দেহ প্রকাশ করেন তিনি। এটা নিয়ে তোফাজ্জল মানসিকভাবে হতাশাগ্রস্ত হয়ে পড়েন। তারপর থেকেই সে ঠিকমতো খাওয়া-দাওয়া করত না।’

লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ভারত ছাড়ার হুমকিতে পালটা চ্যালেঞ্জ ইমরান খানের

বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ অভিনেতা আমির খানের ভাগ্নে অভিনেতা...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জান‌তে সৌ‌দি‌কে চি‌ঠি

মক্কায় মসজিদে অনৈতিক কাজের অভিযোগে দুই বাংলাদেশির...

ভোলাজুড়ে শতাধিক পূজামণ্ডপে নিরাপত্তায় কোস্ট গার্ড

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ভোলায় ১১৮টিসহ উপকূলীয়...

১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার সিদ্ধান্ত সারা আলি খানের

ছোটবেলা থেকেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখতেন বলিউড তারকা সারা আলি...

বধূ বেশে পরীমনি, নেটদুনিয়ায় ছড়ালেন মুগ্ধতা

ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমনিকে এবার দেখা গেল বধূর সাজে। লাল শাড়ি, মাথা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা