জাতীয়

সুরক্ষা মেনে ঈদের আগে কেনাকাটার ব্যবস্থা: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

দেশের অর্থনীতির চাকা গতিশীল রাখতে ক্ষুদ্র শিল্প, হাটবাজার ও ঈদের আগে কেনাকাটা সীমিত আকারে করার ব্যবস্থা হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে সুরক্ষা ও মানুষের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে। এ ব্যাপারে মন্ত্রীপরিষদ বিভাগ থেকে নির্দেশনা আসবে।

সোমবার (৪ মে) সকালে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে রংপুর বিভাগের আট জেলার কর্মকর্তাদের সঙ্গে ভিডিও কনফারেন্সে মতবিনিময় কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী বলেন, রমজান মাস উপলক্ষে বেশ কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে সরকার। কিছু জিনিস ধীরে ধীরে উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। তবে সেখানে সবাইকে নিজ নিজ সুরক্ষা ও অপরের সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে হবে।

তিনি বলেন, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা মেনে সবাইকে চলতে হবে। ১৫ মে পর্যন্ত ছুটি বাড়ানো হয়েছে। রোজার মাসে কেনাবেচার জন্য দোকানপাট খোলা এবং বাজার–হাট চালু রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

এছাড়া প্রতিটি জেলায় জেলাভিত্তিক যে ক্ষুদ্র শিল্প রয়েছে তা চালানো যাবে। মানুষকে সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করে অর্থনীতির চাকা গতিশীল রাখতে এসব পরিচালিত করতে হবে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রিয়াদে হুতি হামলায় নিহত দুই বাংলাদেশি

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় জমে থাকা কালো মেঘ এবার সরাসরি আঘাত হানল প্রবাসীদের রক...

ক্লাব ফুটবলে নেমেই জোড়া গোল করলেন মেসি

দেশের জার্সির মায়া কাটিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানানোর শূন্যতা ক্লাব ফুট...

মুম্বাইয়ে অভিনেতা ইমরান খান আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের...

চীনের অর্থনৈতিক সংকটের গভীরে লুকিয়ে থাকা নানা সমীকরণ

খাদের কিনারায় থাকা আবাসন বাজার চাঙ্গা করতে এবং শ্লথ হয়ে পড়া অর্থনীতিকে গতিশীল...

জেলেনস্কিকে সরাতে চান ট্রাম্প, রাশিয়ার সঙ্গে চুক্তিতে তোলপাড়

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে সরিয়ে নতুন নেতৃত্ব আনার পক্ষে মত দ...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা