ফিচার
ইউনেস্কো এবং ইউনিসেফের যৌথ গবেষণা জরিপ

করোনায় শিক্ষা বঞ্চিত ১০ কোটি শিশু

সান নিউজ ডেস্ক : করোনা মহামারির কারণে স্কুল বন্ধ থাকায় বিশ্বের অন্তত ১০ কোটি শিশু শিক্ষা গ্রহণের ন্যূনতম সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এর ফলে প্রচলিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ কোটি ৪০ লাখ। জাতিসংঘের শিক্ষা, সংস্কৃতি ও বিজ্ঞান বিষয়ক সংস্থার (ইউনেস্কো) জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

২০২০ সালের প্রায় পুরো সময়ই করোনায় লকডাউনে ছিল বিশ্বের সিংহভাগ শিক্ষা প্রতিষ্ঠান। করোনার প্রকোপ দেখা না দিলে প্রচলিত শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত শিশুর সংখ্যা হতো ৪৬ কোটি। অর্থাৎ দারিদ্র পীড়িত অঞ্চলের এসব শিশু মৌলিক শিক্ষা পেত না।

তার সঙ্গে ১০ কোটি যুক্ত হয়েছে করোনার কারণে। এর ফলে গত দুই দশকে সকল শিশুকে মৌলিক শিক্ষার আওতায় আনার মহাপরিকল্পনা বড় ধরনের একটি ধাক্কা খেল বলে মনে করা হচ্ছে।

ইউনেস্কোর রিপোর্টে উল্লেখ করা হয়েছে, করোনা মহামারি দেখা দেওয়ার পর থেকে গত বছরের শেষ পর্যন্ত গড়ে স্কুল বন্ধ রাখতে হয় ২৫ সপ্তাহের মতো। তবে শিক্ষা কার্যক্রম সবচেয়ে বেশি ব্যাহত হয়েছে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চল এবং মধ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহে। করোনার টিকা প্রদানের কার্যক্রম সাফল্যজনকভাবে সমাপ্ত হলে সংক্রমণের হার যদি সত্যিকার অর্থেই নিয়ন্ত্রণে আসে, তাহলে শিশু শিক্ষার এই ঘাটতি পুষিয়ে নিতে ৪ বছর সময় লাগবে বলে ইউনেস্কোর গবেষকরা উল্লেখ করেছেন।

ইউনেস্কো এবং ইউনিসেফের যৌথ এই গবেষণা জরিপ অনুযায়ী, করোনার মধ্যে অনলাইন ক্লাসে উপকৃত হয়েছে মোট শিক্ষার্থীর ২৫%। আগে থেকেই এসব শিশু শিক্ষার্থীর বাসায় অনলাইন এবং কম্পিউটার সুবিধা থাকায় তারা সহজেই নতুন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নিতে সক্ষম হয় বলে মনে করা হচ্ছে।

জরিপ অনুযায়ী, চলতি বছর আফ্রিকা, এশিয়া এবং ইউরোপের ১০৭ দেশের অধিকাংশ স্কুলেই ক্লাস শুরু হয়েছে। এর ফলে ৪০ কোটি শিশু শিক্ষার্থীর ভার্চুয়াল ক্লাসের পরিসমাপ্তি ঘটেছে। এখনও ৩০ দেশের স্কুল খুলেনি। এর ফলে ১৬ কোটি ৫০ লাখ শিক্ষার্থীকে ভার্চুয়াল অথবা অন্য কোনোভাবে ক্লাস করতে হচ্ছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা