আন্তর্জাতিক

করোনায় আফ্রিকায় ১ কোটি আক্রান্তের শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বব্যাপী খুব দ্রুত বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা। এই ভাইরাসে মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে আফ্রিকা মহাদেশ। আগামী ছয় মাসের মধ্যে এই অঞ্চলটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটিরও বেশি হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

বর্তমানে এই মহাদেশে করোনায় আক্রান্ত হয়েছে ১৭ হাজারের বেশি মানুষ। তবে আগামী ছয় মাসের মধ্যে অঞ্চলটিতে আক্রান্তের সংখ্যা ১ কোটিরও বেশি হতে পারে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও আফ্রিকা শাখার প্রধান মাইকেল ইয়াও বলেন, ‘এটা একটা সম্ভাব্য সংখ্যা, যেকোনো সময় এর পরিবর্তন হতে পারে।’

ইয়াও অবশ্য বিষয়টি উল্লেখ করে বলেন, ইবোলা প্রাদুর্ভাবের পরও পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছিল কিন্তু মানুষ দিনে দিনে তাদের আচরণে পরিবর্তন আনার কারণে সেটা শেষ পর্যন্ত সত্য হিসেবে প্রমাণিত হয়নি। তাই যেকোনো কিছুই নির্ভর করছে পরিস্থিতির ওপর।

মাইকেল ইয়াও এক সংবাদ সম্মেলনে বলেন, ‌‘এটা যে কোনো সময় ‘‘ফাইন টিউন’’ করা হতে পারে। দীর্ঘমেয়াদের কোনো পূর্বাভাস দেওয়া একটি জটিল বিষয় কারণ প্রেক্ষাপট দ্রুত ব্যাপক হারে বদলাচ্ছে। জনস্বাস্থ্যের বিষয়েও পরিবর্তন আসছে, যদি এটা যথাযথভাবে হয় তাহলে হয়তো অন্যরকম হবে।’

বিশ্বের সবচেয়ে দরিদ্র মহাদেশ আফ্রিকায় এখন পর্যন্ত ১৭ হাজারের বেশি করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে প্রায় ৯০০ জন; যা অন্যান্য মহাদেশের তুলনায় অনেক কম। কিন্তু আশঙ্কা করা হচ্ছে, অঞ্চলটির দুর্বল স্বাস্থ্যসেবা ব্যবস্থার কারণে তা অনেক গুণ বেড়ে যেতে পারে। সূত্র: আলজাজিরা।

সান নিউজ/আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

পাহাড়ের বুকে আঁকাবাঁকা রাস্তার রহস্য

দূর পাহাড়ে তাকালেই চোখে পড়ে সাপের মতো কুণ্ডলী পাকিয়ে ওপরে উঠে যাওয়া রাস্তা। ক...

গাজায় ধ্বংসযজ্ঞের মাঝেই ইসরায়েলের আরও কাছাকাছি ভারত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও বিশ্বজুড়ে তেল আবিবের ক্রমবর্ধমান কূটনৈতি...

শিক্ষকদের যৌক্তিক-ন্যায্য দাবির পক্ষে সরকার: মাহ্দী আমিন 

সক্ষমতা ও পারিপার্শ্বিকতা বিবেচনায় শিক্ষকদের যেকোনো যৌক্তিক ও ন্যায্য দাবির প...

ঢাবি আইএএসডিএস গোল্ডেন জুবিলি অ্যাওয়ার্ড পেলেন আনদালীব

২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের বিএস (সম্মান) চূড়ান্ত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা