বাণিজ্য

করোনার প্রভাবে বন্ধ হলো ফিলিপাইনের শেয়ারবাজার 

আন্তর্জাতিক ডেস্ক:

বর্তমান বিশ্ব পরিস্থিতিতে করোনা ভাইরাসের বিস্তার রোধে বিশ্বে প্রথম দেশ হিসেবে শেয়ারবাজার অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে ফিলিপাইন।

১৭ মার্চ মঙ্গলবার থেকে বিনিয়োগকারীদের স্বাস্থ্যঝুঁকির কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিল ফিলিপাইন স্টক এক্সচেঞ্জ কর্তৃপক্ষ।

করোনা মোকাবিলায় বিশ্বের বিভিন্ন দেশ নানা ধরণের পদক্ষেপ নিয়েছে। তার মধ্যে রয়েছে ভ্রমণ নিষেধাজ্ঞা, সীমান্ত ও স্কুল-কলেজ বন্ধ করে দেয়া এবং বাধ্যতামুলকভাবে ঘরের ভিতর অবস্থান। ফিলিপাইনের আগে অন্য কোনো দেশ করোনা মোকাবিলায় শেয়ার মার্কেট বন্ধ করে নি।

কিন্তু মূল্য পতনের জেরে বিশ্বের কিছু বাজারে ট্রেডিং বন্ধ অথবা থামিয়ে রাখা হয়েছে। তবে আনুষ্ঠানিকবাবে কোনো দেশ এভাবে শেয়ারবাজার বন্ধ করে নি। বার্তা সংস্থা রয়টার্সকে উদ্ধৃত করে এ খবর দিয়েছে অনলাইন আরব নিউজ।

ফিলিপাইন স্টক এক্সচেঞ্জ বলেছে, কর্মচারী ও বিনিয়োগকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সব রকম ট্রেড বন্ধ থাকবে।

এর কারণ হিসেবে লকডাউনের কথা উল্লেখ করেছেন ন্যাশনাল ট্রেজারার রোসালিয়া ডি লিওন। মালয়েশিয়াতে একই রকম লকডাউন শুরু হবে ১৮ই মার্চ থেকে। তবে সেখানে পুঁজিবাজার সচল থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা