খেলা

করোনার প্রভাবে নেদারল্যান্ডসের ক্রিকেটসূচি স্থগিত

স্পোর্টস ডেস্ক:

মহামারি করোনাভাইরাসের কারণে নেদারল্যান্ডসের সকল ধরণের খেলার ওপর বিধিনিষেধ আরোপ করেছে দেশটির সরকার।

২৩ এপ্রিল বৃহস্পতিবার কেএনসিবি এক বিবৃতিতে চলতি বছরের সকল ক্রিকেট সূচি স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে।

এর ফলে অনেকটা বাধ্য হয়েই চলতি বছরের সকল ক্রিকেট সূচি স্থগিত করেছে নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ড (কেএনসিবি)।

বিবৃতিতে বলা হয়, 'সকল ধরণের ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের ওপর পহেলা সেপ্টেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞা থাকার কারণে আমরা আমাদের চলতি বছরের ক্রিকেট সূচি স্থগিত করছি। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ, নামিবিয়া, ওমান ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চার জাতি সিরিজ এবং আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি এর আওতাভুক্ত থাকবে।'

নেদারল্যান্ডস ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান বিটি টিমার একটি বিবৃতিতে বলেছেন, এই গ্রীষ্মে আমরা নেদারল্যান্ডসে কোনো আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারছি না যা অত্যন্ত হতাশাজনক। যাই হোক, ক্রিকেটার, সমর্থক এবং স্টাফদের স্বাস্থ্য সুরক্ষাই আমাদের কাছে সর্বাধিক গুরুত্বপূর্ণ।

তিনি আরো বলেন, আমরা মনেপ্রাণে বিশ্বাস করি, পরবর্তী মৌসুমে সবকিছু আমাদের নিয়ন্ত্রণে থাকবে। পরিকল্পনা অনুসারে আমরা সেসময় ইংল্যান্ড, আয়ারল্যান্ড এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার লিগ আয়োজন করতে পারব। আমরা ২০২১ সালে আবার সকল ক্রিকেট সমর্থকদের মাঠে আমন্ত্রণ জানানোর জন্য অপেক্ষা করব।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা