জাতীয়

‘করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় বিশেষজ্ঞ কমিটি গঠনের পরামর্শ’

নিজস্ব প্রতিবেদক : করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সমাজের সব শ্রেণির নাগরিক নিয়ে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে সরকারকে পরামর্শ দিয়েছে নাগরিক সমাজ। অপরদিকে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী বলছেন, করোনার চেয়েও সরকারের অব্যবস্থাপনার কারণে মানুষ বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

বৃহস্পতিবার ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। করোনা সংক্রমণের ভয়াবহতার প্রেক্ষাপটে করণীয় বিষয়ে নাগরিক শীর্ষক’ সংবাদ সম্মেলনের আয়োজন করে গণস্বাস্থ্য হাসপাতাল।

তিনি বলছেন, করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় সরকারের কোনো প্রস্তুতি ছিল না। করোনায় যত লোক মারা যাচ্ছে সরকারের অব্যবস্থাপনার কারণে তার চেয়ে বেশি লোক ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রীর নজর করোনার মোকাবিলার চেয়ে ক্ষমতা রক্ষায়। প্রধানমন্ত্রীকে বলবো, ভারত তার প্রয়োজন শেষ হলে ছুড়ে ফেলে দেবে। আপনি এখন করোনা মোকাবিলার দিকে নজর না দিয়ে ক্ষমতা রক্ষার জন্য মানুষকে রাতের অন্ধকারে গ্রেফতার করছেন, রাস্তা থেকে তুলে নিয়ে যাচ্ছেন। মনে রাখবেন ভারত আপনাকে রক্ষা করতে পারবে না।

করোনার এ সময়ে সব মেডিকেল ইকুইপমেন্টের ওপর থেকে ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, সরকারি লোকজনের তো কিছু কিনে খাওয়ার অভ্যাস নেই। তারা সব কিছু এমনি এমনি পেয়ে যান। এ জন্য এসব বিষয়ে তাদের কোনো চিন্তা নেই।

গণস্বাস্থ্য কেন্দ্রের করোনার অ্যান্টিবডি পরীক্ষার কিট অনুমোদন না দেওয়ায় ১০ কোটি টাকা ক্ষতি হয়েছে দাবি করে তিনি বলেন, বাংলাদেশে ৫ হাজার ভারতীয় তো কাজ করে ভিসা ছাড়া। অথচ এ দেশের সন্তান ড. বিজন কুমার শীল গত ৬ মাসেও ভিসা পাচ্ছে না। আমি এই নিয়ে তিন বার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। তিনি বলেছেন, আমি তো কাজ করে দিয়েছি। কিন্তু তারপরও ভিসা হচ্ছে না।

বাংলাদেশে করোনার ভ্যাকসিন উৎপাদন করা গেলে বর্তমান দামের ৪ ভাগের এক ভাগ দাম হবে উল্লেখ করে ডা. জাফরুল্লাহ বলেন, আর এই গবেষণার জন্য বিজন কুমারের মতো লোকের দরকার। সরকার যদি তার পুরনো কথা ভুলে ড. ইউনুসকে অক্সফোর্ড পাঠায় তাহলে আগামী ৬ মাসের মধ্যে দেশে ভ্যাকসিন উৎপাদনের ব্যবস্থা করা সম্ভব।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আসিফ নজরুল বলেন, বাংলাদেশে যে করোনার দ্বিতীয় ঢেউ আসবে সেটা আগেই জানা গিয়েছিল। কিন্তু সরকার সে দিকে নজর না দিয়ে নরেন্দ্র মোদির আগমন নিয়ে ব্যস্ত ছিল। আর ব্যস্ত ছিল মোদিবিরোধী বিক্ষোভ কীভাবে দমাবে তা নিয়ে। আমরা এমন এক দেশে বসবাস করি যেখানে নিজের খেয়াল নিজেকেই রাখতে হবে। এদেশে আল্লাহর দয়ার ওপর চেয়ে থাকা ছাড়া কোনো উপায় নেই। এখানে সরকারকে ট্যাক্স দিলেও সেবা পাওয়া যায় না।

সংবাদ সম্মেলনে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী বলেন, আগের মহামারিগুলো থেকে আমরা বোঝতে পেরেছি যে করোনার দ্বিতীয় ঢেউ কতটা ভয়াবহ হতে পারে। কিন্তু এ নিয়ে সরকারের কোনো প্রস্তুতিই ছিল না। তাদের প্রস্তুতি হচ্ছে বাংলাদেশে দ্বিতীয় ঢেউ আসবে না, আমরা করোনা চেয়ে শক্তিশালী এসব বলা।

করোনার দ্বিতীয় ঢেউ মোকাবিলায় রাজনৈতিক দল, সাংবাদিক, বিশিষ্ট নাগরিকসহ সবার অংশগ্রহণে জাতীয় কমিটি গঠন করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আহ্বান জানিয়েছেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। তিনি বলেন, মানুষ আপনাদের (সরকারের) কথা শুনে না। আপনার সত্য কথা বললেও মানুষ মনে করে মিথ্যা বলছেন। কারণ আপনারা তো ভোটে নির্বাচিত নয়। আর সব সময় আপনারা মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি ও তথ্য দিয়ে গেছেন।

বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসার ব্যবস্থা করায় সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, বেসরকারি হাসপাতালে করোনা চিকিৎসা শুরু করা হয়েছে। এটা ভালো উদ্যোগ। কিন্তু অতিরিক্ত ব্যয়ের কারণে সেখানে সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারবে না। এজন্য কার্যকর নীতিমালা প্রয়োজন। প্রয়োজনে সরকার কিছু চিকিৎসা ব্যয়ও বহন করতে পারে।

সাননিউজ/এমআর/

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

খাগড়াছড়িতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে  জাতীয় মৎস্য পক্ষ পালন

"রূপালী মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ” এ প্রতিপাদ্যে বিষ...

নিরাপত্তা পরীক্ষায় সাইবার হামলা করলো মেটার এআই মডেল

নিরাপত্তা পরীক্ষার সময় অন্য একটি প্রতিষ্ঠানের কম্পিউটার ব্যবস্থায় প্রবেশ করেছ...

কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান সড়কপথে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হয়েছেন। রোববার (১৬...

মুন্সীগঞ্জে জাতীয় মৎস্য পক্ষের র‍্যালি ও আলোচনা

জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অ...

গুঞ্জন নিয়ে কাদা ছোড়াছুড়ি করতে চাই না: সাদিয়া আয়মান

সাবলীল অভিনয় ও স্টাইলিশ উপস্থিতির কারণে নিয়মিতই আলোচনায় থাকেন ছোটপর্দার জনপ্র...

রাজধানীর গণপরিবহনে চালু হচ্ছে নারীদের ‘পিংক বাস’

রাজধানীর গণপরিবহনে নারীদের জন্য বিশেষ ‘পিংক বাস’ সার্ভিস চালু করত...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

এসআই নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ-চাঁদাবাজির মামলা

সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ নেয়ামত উল্লাহর বিরুদ্ধে ঘুষ গ্রহ...

আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের প্রতিবেদন ‘অনুমাননির্ভর’: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশে আল-কায়েদার তৎপরতা নিয়ে জাতিসংঘের সতর্কতার প্রতিবেদনকে ‘অনুমান...

খাদ্যপণ্যে ট্রান্স ফ্যাটের সর্বোচ্চ মাত্রা ২ শতাংশ নির্ধারণ

হৃদরোগসহ বিভিন্ন অসংক্রামক রোগের ঝুঁকি কমাতে ভোজ্যতেল, বনস্পতি, লাচ্ছা সেমাই,...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা