স্বাস্থ্য

এ বছরই আসছে করোনার ভ্যাকসিন

ইন্টারন্যাশনাল ডেস্ক:

এ বছরের মধ্যেই করোনাভাইরাসের ভ্যাকসিন চলে আসবে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জন্স হপকিনস বিশ্ববিদ্যালয়ের এক স্বাস্থ্য বিশেষজ্ঞ।

রবিবার (১৭ মে) এক অনুষ্ঠানে সুখবর দেওয়ার পাশাপাশি এও বলে তিনি সতর্ক করেন যে, তাই বলে নির্ভাবনায় হাত–পা গুটিয়ে বসে থাকা যাবে না। উল্টো এতে বিপদ হতে পারে।

জন্স হপকিনস ব্লুমবার্গ স্কুল অব পাবলিক হেলথের স্বাস্থ্য সুরক্ষা কেন্দ্রের পরিচালক ড. টম ইঙ্গলসবি যুক্তরাষ্ট্রের এনবিসি নিউজের 'মিট দ্য প্রেস' অনুষ্ঠানে এ মন্তব্য করেন।

অনুষ্ঠানের উপস্থাপক চাক টডকে তিনি বলেন, 'ভ্যাকসিনের জন্য এক বা দেড় বছরের সময়সীমা অবাস্তব মনে হতে পারে। তবে মহামারিকে ঘিরে অসাধারণ এমন সম্ভাবনা তৈরি করেছে। সব কিছু ঠিক থাকলে আমাদের আশা, সম্ভবত বছরের শেষের দিকে ভ্যাকসিনটি দেখতে পাব।'

ইঙ্গলসবি বলেন, 'বিশ্বজুড়ে ১১০টি ভ্যাকসিন প্রকল্প নিয়ে বিশ্বের প্রধান প্রধান ভ্যাকসিন কোম্পানিগুলো কাজ চালিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা হিসেবে টনি ফসি ও মনসেফ সাউয়ি এই প্রকল্পে সঙ্গে যুক্ত। তাদের মতো আমিও বিশ্বাস করি যে, এটা সম্ভব। '

ফসি হোয়াইট হাউস করোনভাইরাস টাস্ক ফোর্সের সদস্য। সাউয়ি প্রেসিডেন্ট ট্রাম্প মনোনীত টিকা তৈরির প্রয়োজনীয় সময় কমিয়ে আনার ক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন।

ইঙ্গলসবি বলেন, ভাইরাসের বিস্তার রোধে লকডাউন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আমরা পৃথিবীর বৃহত্তম মহামারির শিকার হয়েছি, যা বিশ্বের অন্য দেশের চেয়ে পাঁচগুণ বেশি। তবে সময়ের সঙ্গে এটি সঠিক পথে যাচ্ছে। এখন অঙ্গরাজ্যগুলোকে লকডাউন তোলার ব্যাপারে সাবধানে ভাবতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা