বাণিজ্য

এমএফএস প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে নীতিমালা অনুসরণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী ব্যাংক এবং সাবসিডিয়ারি প্রতিষ্ঠানসমূহ, পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেমস অপারেটর (পিএসও) প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন প্রচারের ক্ষেত্রে জাতীয় সম্প্রচার নীতিমাল-২০১৪ অনুসরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (৭ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করেছে। যা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, সম্প্রতি বিভিন্ন ই-ওয়ালেট/ই-মানি সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠানসমূহ যেমন- মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রোভাইডার, পেমেন্ট সার্ভিসেস প্রোভাইডার (পিএসপি) এবং পেমেন্ট সিস্টেমস অপারেটর (পিএসও) কর্তৃক প্রিন্ট, ইলেকট্রনিক বা সোশ্যাল মিডিয়ায় প্রচারিত বাণিজ্যিক প্রচারণা এবং জনসংযোগমূলক বিজ্ঞাপন অথবা অনুরূপ প্রচারণায় এক প্রতিষ্ঠান অন্য প্রতিষ্ঠানকে হেয় প্রতিপন্ন করছে। অনেক ক্ষেত্রে অন্য প্রতিষ্ঠানের প্রদানকৃত সেবা সম্পর্কে বিদ্রুপপূর্ণ ও আক্রমনাত্মক শব্দের ব্যবহারের বিষয়টি পরিলক্ষিত হচ্ছে, যা অনভিপ্রেত এবং অনাকাঙ্খিত।

সার্কুলারে আরও বলা হয়, এসব বিজ্ঞাপন বা প্রচারণামূলক অন্যান্য কার্যক্রমে বিদ্রুপপূর্ণ ও আক্রমনাত্মক শব্দের ব্যবহার পরিহার তথা নেতিবাচক সকল ধরণের প্রচারণা থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি প্রচারণামূলক সকল ধরণের কার্যক্রম জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ অনুযায়ী পরিচালনা করতে হবে।

বিষয়টি নিয়ে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা বলছেন, অতিসম্প্রতি একাধিক ই-ওয়ালেট/ই-মানি সার্ভিস প্রোভাইডার প্রতিষ্ঠান নিজেদের প্রোডাক্ট বা সেবার প্রচারের জন্য বিজ্ঞাপন বা কনটেন্ট প্রচার করছে তার মধ্যে অন্য প্রতিষ্ঠানের সেবাকে হেয় করা হচ্ছে। কাজটা সবাই করছে তা নয়, কিন্তু এটা কখনো সুস্থ প্রতিযোগিতা হতে পারে না। এটা বাংলাদেশ ব্যাংকের নীতি বিরোধী।

মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস প্রদানকারী একটি প্রতিষ্ঠানের একজন কর্মকর্তা না প্রকাশ না করার শর্তে বলেন, কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনা আরও আগেই দরকার ছিলো। ব্যবসার নামে অনেকেই প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠানকে ছোট করছে। এটা ঠিক নয়। এই সার্কুলারের পর বিষয়টি নিয়ন্ত্রণ হবে বলে মনে করেন তিনি।

সান নিউজ/আরএম/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

মোংলা বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  

বঙ্গোপসাগরে সৃষ্ট মৌসুমি নিম্নচাপের প্রভাবে মোংলা সমুদ্রবন্দরসহ সমগ্র উপকূলীয়...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা