জাতীয়
শেখ হাসিনাকে মোদীর টেলিফোন

একসঙ্গে করোনা মোকাবেলার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত

সান নিউজ ডেস্ক:

বিশ্বে মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলায় একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

আজ (২৯ এপ্রিল) বুধবার বিকেলে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করেন দুই দেশের করোনা পরিস্থিতি নিয়ে আলোচনা করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এসময় করোনা সংক্রমণ ঠেকাতে এক সাথে কাজ করার পতিশ্রুতি ব্যক্ত করেন দুই দেশের প্রধানমন্ত্রী। এবং দুই দেশই খাদ্য উৎপাদনের ওপর গুরুত্ব আরোপ করেন তারা।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজ বিকেল ৫ টা ৫০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। করোনা মহামারিতে সৃষ্ট পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে দুই নেতা প্রায় ১২ মিনিট কথা বলেন।এসময় শেখ হাসিনা ও বাংলাদেশের জনগণকে বাংলা নববর্ষ ও রমজানের শুভেচ্ছাও জানান মোদী।

প্রেস সচিব বলেন, করোনা ভাইরাস মহামারি সংক্রমণ প্রতিরোধে করনীয় এবং মহামারি পরবর্তী সম্ভাব্য খাদ্য সঙ্কট মোকাবিলায় খাদ্য উৎপাদন বাড়াতে নিজ নিজ সরকারের নেওয়া উদ্যোগগুলো নিয়ে আলোচনা করেন দুই প্রধানমন্ত্রী।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

আজীবন সম্মাননা পেলেন নূতন ও মুনমুন

টেলিভিশন, চলচ্চিত্র ও ওটিটিসহ সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান ও সাফ...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

বোদায় ফুটবলের মাঠে লিজেন্ডসদের সঙ্গে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

পঞ্চগড়ের বোদা উপজেলার ফুটবলের ঐতিহ্য ও সোনালী অতীতকে স্মরণ করে স্থানীয় লিজেন্...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সাইবার সুরক্ষা আইন নিয়ে সংশোধনের সুযোগ আছে

দেশের মানুষের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি অনলাইনে অপতথ্য ছড়ানো ঠেকাতে মিডিয়...

স্বাস্থ্যসেবা কেন্দ্রেও ক্ষমতার গরমের আঁচ: জামায়াত আমির

রাজধানীর মিরপুর-১-এর রাড্ডা এমসিএইচ-এফপি সেন্টারে মধ্যরাতে ভাঙচুর ও লুটপাটের...

নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ভ্যান, চালক নিহত

জামালপুরের দেওয়ানগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ভ্যান রাস্তার পাশের পুকুরে পড়ে স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা