জাতীয়

দেশে করোনায় আরও ৮ জনের মৃত্যু, আক্রান্ত ৬৪১

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশে দিনদিন আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন আরও ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬৩ জনে।

এছাড়া নতুন শনাক্ত হয়েছে আরও ৬৪১ জন। দেশে মোট আক্রান্ত ৭ হাজার ১০৩ জন।

আজ ( ২৯ এপ্রিল) দুপুরে করোনাভাইরাস বিষয়ে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানায় স্বাস্থ্য অধিদপ্তর।

২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে আরও ১১ জন। এ নিয়ে মোট সুস্থ হলো দেড়শ জন।

স্বাস্থ্য অধিদপ্তর আরও জানায়, এ পর্যন্ত যারা মারা গেছেন তাদের মধ্যে ১৩৭ জন ঢাকার বাসিন্দা। বাকিরা ঢাকার বাইরে।

স্বাস্থ্য বুলেটিন করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে সবাইকে বাড়িতে থাকার এবং স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়। প্রয়োজনে যারা বাড়ি থেকে বেড় হচ্ছেন তাদের সামাজিক দূরত্ব নিশ্চিত করে চলাচলের পরামর্শ দেয়া হয়।

এদিকে, করোনা আক্রান্ত সারা বিশ্বে এ পর্যন্ত মারা গেছেন ২ লাখ ১৮ হাজারেরও বেশি। আক্রান্ত হয়েছে ৩১ লাখ ৪৬ হাজারেরও বেশি। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৯ লাখ ৬১ হাজার ৮৩৩ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা