সারাদেশ

ইসলামপুরের ইউএনও করোনায় আক্রান্ত

জামালপুর প্রতিনিধি:

করোনায় আক্রান্ত হয়েছেন জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা। জামালপুর জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, জামালপুরের ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) মোহাম্মদ মিজানুর রহমানসহ আরও ১৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

এর মধ্যে জেলা সদরে ৪ জন,ইসলামপুরে ৩ জন, সরিষাবাড়ীতে ৫ জন, এবং দেওয়ানগঞ্জ উপজেলায় একজন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ১৯৩ জনে এসে দাঁড়াল।

স্বাস্থ্য বিভাগ সূত্র আরও জানায়, জেলায় সর্বশেষ নমুনা সংগ্রহ হয়েছে ৯৪টি। এ নিয়ে মোট নমুনা সংগ্রহ করা হয়েছে দুই হাজার ৯৭৭ জনের। এদের মধ্যে জেলা সদর উপজেলার ৫৯ জন, ইসলামপুরের ৩০ জন,সরিষাবাড়ীর ১৮ জন, মেলান্দহের ৪৮ জন, মাদারগঞ্জের ১৩ জন, বকশীগঞ্জের ১৪ জন,এবং দেওয়ানগঞ্জের ১১ জনসহ মোট পজিটিভ এসেছে ১৯৩ জনের।

এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় দেওয়ানগঞ্জে একজন, মেলান্দহে একজন এবং নমুনা পরীক্ষার আগে ইসলামপুরে দু'জনসহ মোট চার জন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন। এবং এ জেলায় মোট সুস্থ হয়েছেন ৯৫ জন।

সান নিউজ/ বি.এম.

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীমান্তে ভারতীয় নেশাজাতীয় সিরাপ উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযানে ৯৬ বোতল ভারত...

খাগড়াছড়িতে শ্রমিক পেটানোর অভিযোগ ইউপিডিএফের বিরুদ্ধে

খাগড়াছড়ির গুইমারায় রাস্তার নির্মাণকাজে নিয়োজিত শ্রমিকদের উপর মারধরের অভিযোগ...

সাভারে মহিষ গবেষণা ও উন্নয়ন প্রকল্পের সমাপনী কর্মশালা 

দেশে দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির পাশাপাশি গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করতে...

ডাব পাড়ার প্রলোভনে শিশুকে বলাৎকার

নোয়াখালীর চাটখিলে ডাব পাড়ার কথা বলে ডেকে নিয়ে ১০ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের...

মুন্সীগঞ্জ মাইক্রোবাস খাদে পড়ে দুবাই প্রবাসীর স্ত্রী নিহত, আহত- ১১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস রাস্তার পাশের খাদে...

 ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু ২৮ জুন

দীর্ঘ বিরতির পর দেশে আবারও দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্প...

১ ম্যাচেই ভাগ্য বদল, ৪৫ হাজার থেকে ৭ মিলিয়ন ফলোয়ার ভোজিনহার 

বিশ্বকাপ ফুটবলের মঞ্চ যে রাতারাতি কাউকে বৈশ্বিক তারকা বানিয়ে দিতে পারে, এর বড়...

মাদক কারবারিদের পুলিশের হাতে তুলে দিন: ফরিদপুরের পুলিশ সুপার

মাদকসেবী ও মাদক কারবারিদের আটক করে গণপিটুনি, লাঞ্ছনা বা বাড়িঘর ভাঙচুর না করে...

উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

কুড়িগ্রামের উলিপুরে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।...

তেলের দাম ৩ মাসের মধ্যে সর্বনিম্ন

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া প্রাথমিক চুক্তির পর হরমুজ প্রণালি পুনরায় খুল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা