আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ৫ দশমিক ৯ মাত্রার ভূমিকম্পে ইন্দোনেশিয়ার জাভা উপদ্বীপ কেঁপে উঠল। শনিবারের এই ভূমিকম্পে ১ ব্যক্তি নিহত হয়েছে, কয়েকটি শহরের ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়, পূর্ব জাভা উপদ্বীপের বালিসহ সংলগ্ন শহর এবং উপশহরে এই ভূমিকম্পন অনুভূত হয়। দেশটির এই অঞ্চলে ৪ কোটি ৭০ লাখ মানুষ বসবাস করে। ইউরোপীয়ান-ভূমধ্যসাগরীয় ভূ-কম্পন পরিমাপ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারত মহাসাগর এবং পূর্ব জাভার ৫৭ কিলোমিটারের মধ্যে।

দুর্যোগ দপ্তরের কর্মকর্তার বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম `দেতিক ডটকম‘ জানিয়েছে, ভূমিকম্পে লুমাজাং শহরে পাথর (বোল্ডার) পড়ে একজন নিহত হয়েছে।

ইন্দোনেশিয়ার ভূপ্রাকৃতিক সংস্থা বিএমকেজি ভূমিকম্পের পর আফটার শকসের রিপোর্ট জানালেও সুনামির ঝুঁকি নেই বলে জানিয়েছে।

ভূমিকম্পে সংসদ ভবনসহ, একটি স্কুল, একটি হাসপাতাল এবং বেশ কয়েকটি শহরের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে। জাতীয় দুর্যোগ সংস্থা জানিয়েছে, কর্তৃপক্ষ ক্ষয়-ক্ষতি নিরূপনের চেষ্টা করছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ারকৃত ভিডিওতে দেখা যায়, তীব্র কম্পনের ফলে মালাং শহরের শপিংমল থেকে মানুষজন দৌঁড়ে বেরিয়ে যাচ্ছে।

ইডো আফজাল নামে হোটেল ব্লিটারের একজন অভ্যর্থনাকর্মী রয়টার্সকে বলেন, আমি দুইবার ভূমিকম্পন অনুভব করেছি, প্রথমবার দুই সেকেন্ড পর এটি থেমে যায়, কিন্তু আবার কেঁপে ওঠে যেটা পাঁচ সেকেন্ড স্থায়ী হয়।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

হামজার লাল কার্ড নিয়ে ফুঁসছেন শেফিল্ড কোচ

ফ্র্যাটন পার্কের রোমাঞ্চকর লড়াইয়ে পোর্টসমাউথের মাঠে ৩-২ গোলে হেরেছে শেফিল্ড ই...

পাকিস্তানের পেশোয়ারে ছাদ ধসে প্রাণ গেল ২৯ জনের

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের রাজধানী পেশোয়ারে এক মর্মান্তিক দুর্ঘ...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

প্রশ্নপত্র ফাঁস চক্রের মূল হোতাসহ ৭ সরকারি-বেসরকারি কর্মচারি গ্রেপ্তার

সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের বহুল আলোচিত ঘটনা...

দিল্লিতে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে আটক

ভারতের নির্বাচন কমিশনে ভোটার তালিকা সংশোধনে অনিয়মের অভিযোগ তুলে পদত্যাগের দা...

বিশ্বব্যাংকের সঙ্গে নতুন অংশীদারত্ব চুক্তির পথে বাংলাদেশ : অর্থমন্ত্রী

বিশ্বব্যাংকের সঙ্গে একটি নতুন কান্ট্রি পার্টনারশিপ বা অংশীদারত্ব চুক্তি স্বাক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা