আন্তর্জাতিক
করোনা মহামারি

আক্রান্ত  ৬১ লাখ, মৃত্যু ৩ লাখ ৬৮ হাজার ছাড়িয়েছে

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী মহামারি আকারে ছড়িয়ে পড়া করোনাভাইরাস নামে পরিচিত কোভিট-১৯ এ আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৩ লাখ ৬৮ হাজার ৯৩৩ জন।

নতুন করে আক্রান্ত হয়েছে ৭২ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ৬০ লাখ ৯৯ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ লাখ ২ হাজারেরও বেশি।

রিপোর্ট লেখা পর্যন্ত ব্রাজিল নতুন করে মারা গেছে ৭১ জন। এর আগের দিন মারা গেছে ১ হাজার ১৮০ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৫ জনে। এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৬৯ হাজার ৫১০ জন ।

রাশিয়ায় নতুন করে মৃত্যু হয়েছে ১৮১ জনের। দেশটিতে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৫৫৫ জনের। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৯৬ হাজার ৫৭৫ জন।

ভারতে নতুন করে মৃত্যু হয়েছে ২০৫ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ৫ হাজার ১৮৫ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে ৮ হাজারেও অধিক। এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৮১ হাজার ৭৯৬ জন।

রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্রে মারা গেছে ৫২৫ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৮ হাজার ৮৬২ জন। নতুন করে আক্রান্ত হয়েছে ১৩ হাজারেরও বেশি। এ নিয়ে যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১৮ লাখ ৬ হাজার ছাড়িয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫ লাখ ২৩ হাজার ৬৪ জন।

যুক্তরাজ্যে নতুন করে মারা গেছে ২১৫ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ৩৭৬ জনে। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৭২ হাজার ৮২৬ জন।

স্পেনে গত ২৪ ঘণ্টায় মারা গেছে মাত্র ৪ জন। আগের দিন মারা গেছে ২ জন। এ নিয়ে দেশটিতো মোট প্রাণহানি হয়েছে ২৭ হাজার ১২৫ জনের। আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৬ হাজারেরও অধিক।

ইতালিতে নতুন করে মারা গেছে ১১১ জন। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৩ হাজার ৩৪০ জনের। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৩২ হাজারেরও বেশি।

মেক্সিকোতে নতুন করে প্রাণহানি হয়েছে ৩৭১ জনের। এ পর্যন্ত মারা গেছে ৯ হাজার ৪১৫ জন। আক্রান্ত হয়েছে ৮৪ হাজারেরও বেশি

করোনাভাইরাসের উৎপত্তিস্থল চীনে গত ২৪ ঘণ্টায় নতুন করে একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৩৩ জনে। আক্রান্ত ৮২ হাজার ৯৯৩ জন।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

১১ বছর শিকলবন্দি জাফর, অসহায় অসুস্থ বাবা-মা

ফরিদপুরের আলফাডাঙ্গায় এক অসুস্থ ছেলেকে ঘিরেই আবর্তিত হচ্ছে বৃদ্ধ বাবা-মায়ের জ...

অতীতের অব্যবস্থাপনা কাটিয়ে উঠলেই স্বাস্থ্যব্যবস্থার প্রতি মানুষের আস্থা ফিরবে : রাষ্ট্রপতি

দীর্ঘদিনের দুর্নীতি, সম্পদের অপচয় ও এলোমেলো ব্যবস্থাপনা থেকে মুক্তি পাওয়া গ...

নির্বাচনের আগের প্রতিশ্রুতিই এখন বাস্তবায়ন হচ্ছে : প্রেস সচিব

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিত জলবায়ু সম্মেলন শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্র...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

টানা ৫ দফায় স্বর্ণের দাম কমল মোট ১২০৭১ টাকা

দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জ...

শীর্ষে রাশিয়া-যুক্তরাষ্ট্র, বাড়ছে বৈশ্বিক উদ্বেগ

বিশ্বব্যাপী সামরিক শক্তির ভারসাম্য ও ভূরাজনৈতিক প্রতিযোগিতায় এখনো সবচেয়ে গুরু...

কাতারের পাশে তুরস্ক, সই হলো প্রতিরক্ষা চুক্তি

তুরস্ক ও কাতার পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। আজ শুক্রবার ইস্তাম্বুলের...

১১ দলের সিলেটমুখী লংমার্চ স্থগিত

ঢাকা-সিলেট মহাসড়কের দীর্ঘদিনের নাজুক অবস্থার কারণে সড়কপথ এড়িয়ে রেলপথে লংমার্চ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা