রাজনীতি

আইন মন্ত্রণালয়ে খালেদা জিয়ার মুক্তির আবেদন

নিজস্ব প্রতিবেদক:

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারামুক্তির আবেদনের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া চিঠি আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সোমবার (৯ মার্চ) বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

গত বুধবার খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য কারামুক্তি চেয়ে তার ছোট ভাই শামীম ইস্কান্দার স্বরাষ্ট্রমন্ত্রী বরাবর একটি চিঠি দেন। তবে চিঠিতে প্যারোলের বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

চিঠিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া গুরুতর অসুস্থ। তার দ্রুত উন্নত চিকিৎসা প্রয়োজন। উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে সাময়িক মুক্তি দেওয়া হোক। এ লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকারের সহযোগিতা কামনা করেন তিনি।

সূত্র জানায়, ওই চিঠিতে প্যারোলের বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু লেখা হয়নি। তবে উন্নত চিকিৎসার জন্য সাময়িকভাবে মুক্তি চাওয়া হয়েছে। খালেদা জিয়ারও সম্মতি রয়েছে এতে।

খালেদা জিয়ার ব্যক্তিগত একজন কর্মকর্তা জানান, শামীম ইস্কান্দার নিজেই মন্ত্রণালয়ে গিয়ে চিঠিটি দিয়ে এসেছেন। চিঠিতে কি লেখা হয়েছে, সেটা তিনি জানেন না।

এদিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যে আবেদন করা হয়েছে তাতে কী আছে তা জানা নেই।

তিনি আরও বলেন, এ বিষয়টি সম্পূর্ণ তার ও তার পরিবারের ব্যাপার। সেক্ষেত্রে আমরা এখন কিছু বলতে চাই না। তবে দলের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

বাবুগঞ্জে জেলেদের চাল আত্মসাতের অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়ন পরিষদে তা...

দূর্গা পূজা উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের মতবিনিময় সভা

সনাতন ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন শ...

সৌদির সুরক্ষায় পাকিস্তান ও তুরস্কের সামরিক বাহিনী একমত

সৌদি আরবের ওপর ক্রমাগত নিরাপত্তা হুমকির মুখে দেশটিতে যৌথ সামরিক বাহিনী ও সমরা...

পুলিশের ব্যারিকেডে উঠে রাহুল গান্ধীর হুশিয়ারি

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি...

প্রধান শিক্ষক নিয়োগে আইনি বাধা আপাতত নেই

এমপিওভুক্ত হাইস্কুলে প্রধান শিক্ষক নিয়োগের ক্ষেত্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা