রাজনীতি

মুজিববর্ষ নিয়ে বাড়াবাড়ি না করতে প্রধানমন্ত্রীর হুশিয়ারি

সান রিপোর্ট :
সুযোগ সন্ধানী অতি উৎসাহী এবং চাটুকারদেরকে নিয়ন্ত্রনে আনতে বঙ্গবন্ধুকে যেমন ইচ্ছে ব্যবহার না করার বিষয়ে এবার নিজে মুখ খুললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মুজিববর্ষ পালন নিয়ে কোন রকম বাড়াবাড়ি করা যাবে না। সংসদ সদস্যদের উদ্দেশ্যে এ কথা সাফ জানিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এমন কি বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের বিনা অনুমতিতে কোথাও বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি না করার নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাতে সংসদ ভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় বক্তব্যকালে প্রধানমন্ত্রী এসব হুঁশিয়ারি দেন বলে বলে জানা গেছে।

সভায় মুজিববর্ষ পালন করতে গিয়ে অতিরঞ্জিত কিছু যেন না হয় সেজন্য সংসদ সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আমি জানি বঙ্গবন্ধুকে হত্যার পর কী অবস্থায় আমাদের চলতে হয়েছে। ওই সময় অনেকের ভূমিকা আমি জানি। তাই মুজিববর্ষের কর্মসূচি পালনের নামে বাড়াবাড়ি করা যাবে না। এ সময় তিনি নিয়মতান্ত্রিককভাবে কর্মসূচি পালনের পরামর্শ দেন।

মুজিববর্ষকে কেন্দ্র করে যেখানে সেখানে ঢালাওভাবে বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ না করারও নির্দেশ দেন শেখ হাসিনা। বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরিতে বঙ্গবন্ধু মেমোরিয়াল ট্রাস্টের অনুমতি নেওয়ার বাধ্যবাধকতার কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভাপতি বলেন, কেউ ম্যুরাল করতে চাইলে যেন ট্রাস্টের অনুমতি নিয়ে করেন। অনুমতি ছাড়া যত্রযত্র যেন ম্যুরাল তৈরি করা না হয়।

মুজিববর্ষে গৃহহীনদের বাড়িঘর করে দেওয়ার ওপর গুরুত্ব দিয়ে প্রত্যেক সংসদ সদস্যকে এ বিষয়ে কার্যকর উদ্যোগ নেওয়ার জন্য সভায় বিশেষ নির্দেশ দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, মুজিববর্ষে যেন কেউ গৃহহীন না থাকে, তা নিশ্চিতকরণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
এ সময় প্রধানমন্ত্রী বলেন, মুজিববর্ষে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জিকে আমন্ত্রণ জানানো হয়েছে। এছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ভুটানের রাজাকে আমন্ত্রণ জানানো হয়েছে। মুজিববর্ষ উপলক্ষে যে স্মারক ডাকটিকিট প্রকাশ করা হবে, তা যেন বিশ্বের প্রতিটি দেশের সংসদের স্পিকারদের কাছে পৌঁছানো যায় সে ব্যবস্থাও করতে হবে।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

তেল সংকটে বাড়ছে বিশ্ব অর্থনীতির ঝুঁকি, সতর্ক করল আইএমএফ

জরুরি তেলের মজুত কমে আসা, সরকারি ঋণের বোঝা বৃদ্ধি...

রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনকে ১৪ বছর করে কারাদণ্ড

রাজধানীর পূর্বাচল আবাসিক প্রকল্পে প্লট বরাদ্দে দুর...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

প্রবৃদ্ধির গতি মন্থর ও মূল্যস্ফীতির ধাক্কায় নতুন করে চাপে দেশের অর্থনীতি

বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) চলমান যৌথ বার্ষিক সভা উপল...

দেড় কোটি টাকার বাজেটে দুর্গাপূজার প্রস্তুতি তুঙ্গে

রাজধানীর ঐতিহাসিক ঢাকেশ্বরী জাতীয় মন্দির মেলাঙ্গনে শুরু হয়েছে সনাতন ধর্মাবল...

বাবুগঞ্জে দুর্গাপূজার প্রস্তুতি সম্পন্ন, উৎসবের অপেক্ষা

আর মাত্র দুদিন পরই শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের...

চায়ের দোকানী আসমা হত্যা রহস্য উন্মোচন, গ্রেফতার ২

একটি নাকফুল এবং একই থান কাপড় থেকে তৈরি দুই প্যান্ট...

১০ হাজার টন চিনি ক্রয়ের অনুমোদন দিল সরকার

দেশের বাজার চাহিদা মেটাতে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১০ হাজার মেট্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা