খেলা

অনির্দিষ্টকালের জন্য স্থগিত হল ঢাকা প্রিমিয়ার লিগ

স্পোর্টস ডেস্ক :

করোনাভাইরাসের কারণে আগেই বঙ্গবন্ধু ঢাকা প্রিমিয়ার লিগ ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছিল। কিন্তু পরিস্থিতির উন্নতি না হওয়ায় এবার অনির্দিষ্টকালের জন্যই স্থগিত করা হলো ঢাকার ক্রিকেটের সবচেয়ে বড় এই আসর।

এখন থেকে করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত মাঠে গড়াবে না ঢাকা প্রিমিয়ার লিগ ।

ঢাকা মহানগরী ক্রিকেট কমিটির (সিসিডিএম) সদস্য সচিব আলী হোসেন ১৫ এপ্রিল বুধবার বলেন, প্রিমিয়ার লিগ অনির্দিষ্টকালের জন্য স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। পরিস্থিতি যদি ভালো হয় তাহলে খেলা হবে। তবে যতক্ষণ পরিস্থিতি ভালো না হচ্ছে ততক্ষণ স্থগিত। ক্লাব গুলোকে সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে’।

আগামী জুনে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা ছিল বাংলাদেশের। করোনাভাইরাসের কারণে সিরিজটিও স্থগিত হয়ে গেছে।

জানা গেছে, দেশে করোনাভাইরাস পরিস্থিতির উন্নতি হলে জুন মাসে ঢাকা প্রিমিয়ার লিগ আয়োজন করার চেষ্টা করবে সিসিডিএম।

গত ১৫ মার্চ ঢাকা লিগ শুরু হয়। করোনাভাইরাসের ঝুঁকি মাথায় নিয়েই মাঠে গড়ায় দেশের ঘরোয়া ক্রিকেটের একমাত্র লিস্ট ‘এ’ প্রতিযোগিতার প্রথম রাউন্ডের খেলা।

৬টি ম্যাচ হওয়ার পর করোনা পরিস্থিতির কারণে বন্ধ হয়ে যায় খেলা। পরে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয় সব ম্যাচ। এবার সেটা অনির্দিষ্টকাল পর্যন্ত গড়ালো।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

লিটন ও মিরাজের অনুপস্থিতিতে জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

আবুধাবিতে অনুষ্ঠিতব্য ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচেই মাঠে নামার আগেই বড়...

যুক্তরাষ্ট্রকে ভারতে হস্তক্ষেপের আহবান মার্কিন আইনপ্রণেতার

ভারতের রাজধানী নয়াদিল্লিসহ দেশটির বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের চলমান ‘ক...

রৌমারীতে ট্রাকচাপায় এক পরিবারের তিনজনসহ নিহত ৫

কুড়িগ্রামের রৌমারীতে ট্রাকচাপায় ইজিবাইকের একই পরিব...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা