সংগৃহীত ছবি
বাণিজ্য

কাল গ্যাসের নতুন দাম নির্ধারণ

নিজস্ব প্রতিবেদক: দেশে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য মঙ্গলবার (৩ ডিসেম্বর) নির্ধারণ করা হবে। এ দিন বিকেল ৩টার দিকে পুরো মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

সোমবার (২ ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

আরও পড়ুন: সোমবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ডিসেম্বর মাসের সৌদি সিপি অনুযায়ী এই মাসের জন্য দেশের ভোক্তা পর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য সমন্বয় সম্পর্কে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের নির্দেশনায় আগামীকাল বিকেল ৩টায় ঘোষণা করা হবে।

তার আগে অক্টোবরের তুলনায় নভেম্বর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের মূল্য ১ টাকা কমিয়ে ১,৪৫৫ টাকা নির্ধারণ করা হয়। এছাড়া বিগত অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসে বাড়ানো হয়েছিল গ্যাসের দাম। তবে গত জুন, মে এবং এপ্রিলে কমানো হয়েছিল গ্যাসের দাম। এছাড়াও এলপিজির দাম গত মার্চ, ফেব্রুয়ারি ও জানুয়ারিতে বাড়ানো হয়েছিল।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অতিরিক্ত সচিব পদমর্যাদায় নিয়োগ পেলেন শিবা শানু

ঢাকাই চলচ্চিত্রের পরিচিত খল অভিনেতা চৌধুরী মাজহার আলী ওরফে শিবা শানু দীর্ঘদিন...

গায়ক অন্তুর বিরুদ্ধে যৌন নির্যাতনের প্রমাণ মেলেনি, তদন্তে বেরিয়ে এলো ভিন্ন ঘটনা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও উদীয়মান সংগীতশিল্পী আবু জাহিদ অন্তুর বিরুদ্...

যশোর বোর্ডে গত ৪ বছরের মধ্যে এইচএসসিতে পাসের হার সর্বনিম্ন

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষায় যশোর শিক্ষা বো...

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাশের হার ৫২.১২ শতাংশ

২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা