সংগৃহীত ছবি
বাণিজ্য

রাজশাহীতে ইসলামী ব্যাংকের লক্ষ্মীপুর শাখা উদ্বোধন

জেলা প্রতিনিধি: রাজশাহীতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর ৩৯৮তম শাখা হিসেবে লক্ষ্মীপুর শাখা ২৮ নভেম্বর ২০২৪, বৃহস্পতিবার উদ্বোধন করা হয়েছে।

আরও পড়ুন: ফের স্বর্ণের দাম বাড়ল

অনুষ্ঠানে ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মোঃ আবদুল জলিল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. এম মাসুদ রহমান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ খুরশীদ ওয়াহাব। ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলার সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোঃ ওমর ফারুক খান। অনুষ্ঠানে কল্যাণমুখী ব্যাংকিংয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন শরী’আহ সেক্রেটারিয়েট-এর প্রধান মোঃ শামসুদ্দোহা এবং স্বাগত বক্তব্য দেন রাজশাহী জোনপ্রধান মোঃ শফিউল আজম।

আরও উপস্থিত ছিলেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মোঃ রফিকুল ইসলাম ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম. মাহবুব মোরশেদ। গ্রাহক ও আমন্ত্রিত অতিথিবৃন্দের পক্ষ থেকে বক্তব্য দেন শিক্ষাবিদ ও সমাজসেবক ড. কেরামত আলী, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ মোস্তাফিজুর রহমান রিলিজ, ইসলামী ব্যাংক মেডিকেল কলেজের গাইনী বিভাগের অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাঃ ফাতেমা সিদ্দীকা, ইসলামী ব্যাংক হাসপাতালের সুপার ডা. মোঃ হাসানুজ্জামান ও আল আকসা ডেভেলপমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মোঃ সালেহ উর রহমান। দু’আ ও মুনাজাত পরিচালনা করেন আল- যাযিরা ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজিং ডাইরেক্টর ড. মুহাম্মদ আবদুল লতিফ। এসময় ব্যাংকের প্রধান কার্যালয় ও বিভিন্ন শাখার কর্মকর্তাবৃন্দ, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ওবায়েদ উল্লাহ আল মাসুদ বলেন, ইসলামী ব্যাংক দেশের সর্বস্তরের মানুষের মাঝে সর্বজনীন ও কল্যাণমুখী সেবাসমূহ পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে। নতুন বাংলাদেশে ইসলামী ব্যাংক আমানত, বিনিয়োগ, আমদানি-রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহ বৃদ্ধিতে অভাবনীয় সক্ষমতা অর্জন করেছে।

তিনি বলেন, ইসলামী ব্যাংকের জন্য আগামীর প্রতিটি দিন হবে সম্ভাবনার এবং এগিয়ে যাওয়ার। তিনি ইসলামী ব্যাংকের আধুনিক, সমৃদ্ধ ও প্রযুক্তিনির্ভর সেবাগ্রহণের জন্য সকলের প্রতি আহবান জানান।

তিনি আরও বলেন, ইসলামী ব্যাংক শরী‘আহ নীতিমালার আলোকে সকল ধরনের সেবা প্রদানে শতভাগ নিশ্চয়তা দিয়ে যাচ্ছে। তিনি দেশের অন্যান্য শাখার মতো লক্ষ্মীপুর শাখাতেও সর্বোচ্চ আন্তরিকতার সাথে সেবা প্রদানে সংশ্লিষ্টদের নির্দেশনা দেন।

সান নিউজ/এএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা