টেকলাইফ

চীনে তৈরি টেসলার সরবরাহ শুরু

চীনে তৈরি নতুন প্রযুক্তির বৈদ্যুতিক গাড়ির বাণিজ্যিক সরবরাহ শুরু করেছে টেসলা। এই প্রথমবারের মতো চীন থেকে গাড়ি তৈরি করল মার্কিন এ প্রতিষ্ঠানটি। গত ডিসেম্বরে চীনে তৈরি ১৫ টি মডেল ৩ সেডান টেসলা গাড়ি ক্রেতার হাতে সরবরাহের মাধ্যমে নতুন মাইলফলকে প্রবেশ করল তারা।

গত বছরের জানুয়ারিতে চীনের সাংহাইয়ে কারখানা চালু করে টেসলা। অক্টোবর থেকে গাড়ি নির্মাণ শুরু হয়। প্রাথমিক পর্যায়ে মডেল ওয়াই নির্মাণের পর ওই কারখানায় বছরে আড়াই লাখ গাড়ি নির্মাণ লক্ষ্যমাত্রা রয়েছে টেসলার।

বিবিসি’র প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক এমন একটি সময় কাজটি করা হল যখন যুক্তরাষ্ট্র-চীনের বাণিজ্য যুদ্ধের কারণে নিজেদের উৎপাদন শিল্প চীনের বাইরে সরিয়ে নিচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো।

টেসলা মোটরস জানায়, ২৫ জানুয়ারিতে চন্দ্র নববর্ষ শুরু হওয়ার আগেই গাড়ি সরবরাহ শুরু করার পরিকল্পনা রয়েছে। আর ২০২০ সালের শুরু থেকেই সরবরাহ সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করেছেন তারা।

চীনে তৈরি টেসলা মডেল ৩ গাড়িটির দাম পড়বে ৫০ হাজার ডলার। স্থানীয় বিদ্যুত চালিত গাড়ি বাজারে বিএমডব্লিইউ, মার্সেইডিজ-বেঞ্জের মতো বৈশ্বিক ব্র্যান্ডগুলোর সঙ্গে পাল্লা দেবে টেসলার ওই গাড়িগুলো। জনপ্রিয় বিদ্যুত চালিত গাড়ি ‌‌‘ইভি’র বৃহত্তম বাজার হিসেবে দাঁড়িয়েছে চীন। গত বছর চীনে ১৩ লাখ ‘ইভি’ বিক্রি হয়েছে। এ কারণে এ বাজারে বিশেষ মনোযোগ টেসলার। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণে বিভিন্ন রেসিং ইভেন্ট ও শোরুম পার্টি আয়োজন করছে কোম্পানিটি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন ক...

বরিশালে ১১ বছরের মাদ্রাসাছাত্র আরহাম নাবিল নিখোঁজ

বরিশালে মোঃ আরহাম নাবিল (১১) নামে এক মাদ্রাসাছাত্র নিখোঁজ হয়েছে। শনিবার (২৬ স...

জ্বালানি সরবরাহ স্বাভাবিক হচ্ছে: জ্বালানি মন্ত্রী

জ্বালানি সরবরাহ পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্...

সালমানের স্টুডিও ভাঙচুরে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্য

কনটেন্ট ক্রিয়েটর ও ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচু...

সালমানের স্টুডিও ভাঙচুরে জামায়াত আমিরের ক্ষোভ

রাজধানীর ইসিবি চত্বরে জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা