খেলা

পাকিস্তানকে হারাল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষ ওয়ানডে জয়ের মধ্য দিয়ে সিরিজ জিতল বাংলাদেশ নারী ক্রিকেট দল।

আরও পড়ুন : ব্যাটিংয়ে আফগানিস্তান

শুক্রবার (১০ নভেম্বর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে প্রথমে ব্যাট করে পাকিস্তান। আগে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেটে ১৬৬ রান তুলতে সমর্থ হয় পাকিস্তান নারী ক্রিকেট দল।

বাংলাদেশ দলের হয়ে নাহিদা আক্তার ১০ ওভারে ২৬ রানে ৩ উইকেট নেন। ১০ ওভারে ৩৫ রানে ২ উইকেট নেন রাবেয়া খান। এছাড়া একটি করে উইকেট নেন ফাহিমা খাতুন, নিশাত আক্তার নিশি ও স্বর্ণা আক্তার।

আরও পড়ুন : টিভিতে আজকের খেলা

১৬৭ রানের চ্যালেঞ্জিং স্কোর তাড়ায় উদ্বোধনী জুটিতে ১২৫ রানের রেকর্ড গড়েন মুর্শিদা খাতুন ও ফারজানা হক পিংকি। ১১৩ বলে ৫টি বাউন্ডারির সাহায্যে ৬২ রান করেন ফারজানা হক পিংকি। আর ১০৬ বলে ৬টি বাউন্ডারির সাহায্যে ৫৬ রান করেন মুর্শিদা খাতুন। এই দুই ওপেনারের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৬ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয়ে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ।

এর আগে সিরিজের ২য় ম্যাচে শ্বাসরুদ্ধকর লড়াইয়ে সুপার ওভারে জয় পায় বাংলাদেশ।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দলে আমির

ভারতের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে...

দর্শক টানতে পারছে না পাকিস্তান, পানির দামে সম্প্রচার স্বত্ব

মাঠের পারফরম্যান্স তলানিতে নামলে তার চড়া মূল্য যে বোর্ডের কোষাগারেও পড়ে, তার...

চাঁদে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের তীব্র প্রতিযোগিতা

ভবিষ্যতের মহাকাশ জয় ও চাঁদে পাকাপাকিভাবে বসতি গড়ার পরিকল্পনা নিয়ে বড় এক প্রতি...

প্রীতম-শাহতাজের বিচ্ছেদ

সংগীতশিল্পী ও সুরকার প্রীতম হাসান এবং অভিনেত্রী ও মডেল শাহতাজ মনিরা হাশেমের চ...

জাতীয় লিগে শক্ত অবস্থানে চট্টগ্রাম

জাতীয় ক্রিকেট লিগের প্রথম রাউন্ডের ম্যাচটি নিজেদের অনুকূলে রাখতে কোনো কমতি রা...

বরিশালকে দুমড়ে মুচড়ে খুলনার দাপুটে জয়, ঢাকা-রংপুর ম্যাচ রোমাঞ্চকর মোড়ে

জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমের শুরুতেই দুর্দান্ত পারফরম্যান্সের দ...

ফুলবাড়ীর কয়লার দিকে দৃষ্টি সরকারের

দেশের উত্তরাঞ্চলের কয়লা তথা ফুলবাড়ির কয়লা উত্তোলন...

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

যুক্তরাষ্ট্র-চীন শীতল লড়াইয়ের নতুন অধ্যায়

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান দ্বন্দ্ব এখন আর শুধু দুই দেশের দ্বিপক্ষীয় সংকটের...

২০৩ দিন বন্ধের পর উৎপাদনে যমুনা সার কারখানা

গ্যাস সংকটে দীর্ঘ ৮ মাস (২০৩ দিন) বন্ধ থাকার পর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান জামাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা