ছবি : সংগৃহিত
জাতীয়

১০ম দফার অবরোধ শুরু

নিজস্ব প্রতিবেদক: আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল, বেগম খালেদা জিয়াসহ বিরোধী নেতাকর্মীদের মুক্তি ও সরকার পতনের একদফা দাবিতে বিএনপির দশম দফায় ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরু হয়েছে।

আরও পড়ুন: নতুন সংসদে শ্রম আইন সংশোধন হবে

বুধবার (৬ ডিসেম্বর) ভোর ৬টা থেকে এই অবরোধ কর্মসূচি শুরু হয়ে চলবে শুক্রবার (৮ ডিসেম্বর) ভোর ৬টা পর্যন্ত। একই সাথে আগামী ১০ ডিসেম্বর (রোববার) আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষ্যে ঢাকাসহ সারাদেশে জেলা সদরে মানববন্ধন কর্মসূচি পালন করবে দলটি।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গত সোমবার (৪ ডিসেম্বর) বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন।

আরও পড়ুন: প্রকৃত সাংবাদিকরাই কার্ড পাবেন

ভার্চুয়াল সংবাদ সম্মেলনে রিজভী জানান, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাহেব বলেছেন, দুয়েকদিনের মধ্যে আসন ভাগাভাগি শেষ হয়ে যাবে। আসলে এটি হচ্ছে ভাগাভাগির নির্বাচন। তারা যাদের বিভিন্ন রাজনৈতিক দল থেকে ভাগিয়ে নিয়ে এসেছে, আর তাদের তথাকথিত জোটের যারা মনোনয়ন পেয়েছেন, তাদেরকে হালুয়া রুটির কিছু অংশ দিয়ে ৭ জানুয়ারি তারা একটা নির্বাচনী ফলাফলের ঘোষণা দেবেন। নির্বাচন কমিশন সেটি পাঠ করবে। সেই প্রস্তুতি প্রায় সম্পন্ন হওয়ার কথাটাই বলার চেষ্টা করছেন ওবায়দুল কাদের।

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব আরও জানান, এখানে জনসাধারণ বা জনসাধারণের ইচ্ছা কোনো ফ্যাক্টর নয়। ফ্যাক্টর হচ্ছে শেখ হাসিনার ইচ্ছা। তিনি ক্ষমতায় থাকতে চান এবং ক্ষমতা ধরে রাখতে চান, এটাই হচ্ছে বড় কথা।

এই জন্য ওবায়দুল কাদের এবং আওয়ামী লীগের ক্ষমতাসীন গ্যাংরা নির্বাচন প্রাণবন্ত করার চেষ্টা করছেন মন্তব্য করে রিজভী বলেন, এখানে জনসাধারণের সাথে কমিটমেন্ট ও নীতি-নৈতিকতা এগুলোর কোনো কিছুর দরকার নেই। এগুলোকে তারা কথার কথা বলে মনে করেন।

আরও পড়ুন: ট্রাক-কাভার্ড ভ‍্যানে চাপা পড়ে নিহত ১

সারা দেশে নেতাকর্মীদের গ্রেপ্তারের পরিসংখ্যান তুলে ধরে তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় ২৮৫ জনের বেশি নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে ১৫টি। এজাহার নামীয়সহ অজ্ঞাত এক হাজার ৩৯৫ জনের বেশি কর্মীকে আসামি করা হয়েছে। এই সময়ের মধ্যে মোট ৬৫ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছে।

সান নিউজ/এসকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গাজীপুরে পোশাক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

গাজীপুরের ডেগির চালা এলাকায় একটি তৈরি পোশাক কারখান...

মেজর (অব.) আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ ও ট্রল...

মাদকসহ আটক খুবির ৩ শিক্ষার্থী বহিষ্কার

মাদকদ্রব্য (গাঁজা)সহ আটকের ঘটনায় খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) গণযোগাযোগ ও সাং...

চীনকে ৫ গোলে বিধ্বস্ত করে ঐতিহাসিক জয় পেয়েছে ফিলিস্তিন

চীনের বিপক্ষে দুর্দান্ত ও দাপুটে এক জয় দিয়ে নিজেদের এশিয়া সফর ও প্রস্তুতি ক্য...

প্রকাশ্যে বৃদ্ধের বুকে লোহার শিক ঢুকিয়ে হত্যা

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় মধু মিয়া (৬২) নামে এক ভ্রাম্যমাণ ফল...

আরও ৩ প্রাণহানি, হাম ও উপসর্গে মোট ১১২৫ মৃত্যু

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৩ জনের...

ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছে ইয়েমেনিরা

দীর্ঘস্থায়ী সংঘাতে বিপর্যস্ত ইয়েমেনে লাখ লাখ মানুষের জীবন চরম অনিশ্চয়তার মু...

ডেঙ্গুতে একদিনে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ১৯৪২

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ছয়জন মারা...

পুঁজিবাজারে সূচকের বড় পতন, কমেছে ২৯১ কোম্পানির শেয়ার দর

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএস...

বাংলাদেশের ৯২ শতাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা দে‌বে যুক্তরাজ্য

বর্তমানে বাংলাদেশ যুক্তরাজ্যের বাজারে ৯৯.৮ শতাংশ প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা