জাতীয়

আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে ইসির বৈঠক 

নিজস্ব প্রতিবেদক: আজ (৪ অক্টোবর) নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলের সঙ্গে দিনব্যাপী বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। এতে অন্য চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন।

আরও পড়ুন: আজ জাতীয় সংবিধান দিবস

এর আগে, মঙ্গলবার (৩১ অক্টোবর) বৈঠকের সিদ্ধান্তের কথা ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম জানিয়ে বলেন, সকালে প্রথম ধাপে সাড়ে ১০টায় ও বিকেল ৩টায় দ্বিতীয় ধাপে দলগুলোর সঙ্গে বৈঠক হবে।

ইসির এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, সকাল ও বিকেলে ২২টি করে মোট ৪৪টি দলের সঙ্গে বসার সিদ্ধান্ত হয়েছে। এ লক্ষ্যে দলগুলোর সাধারণ সম্পাদক ও মহাসচিব বরাবর চিঠি দিয়েছে ইসি।

আরও পড়ুন: সংবিধান বাঙালি জাতির অধিকারের দলিল

এর আগেও ইসি দলগুলোর সঙ্গে সংলাপ করেছে। তবে সংসদ নির্বাচনের আগে ফের বসতে চায় সংস্থাটি। আগেরবারের সংলাপে বিএনপিকে কয়েকবার ডেকেও সাড়া পায়নি ইসি। এবারও বিএনপিকে ডাকা হচ্ছে।

নভেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন করতে চায় ইসি।

সান নিইজ/টিও

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা