ছবি : সংগৃহিত
জাতীয়

অগ্রিম আয়কর তুলে দেয়ার পক্ষে মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান অগ্রিম আয়কর (এআইটি) তুলে দেওয়ার পক্ষে মত দিয়ে বলেছেন, পুঁজিবাজারের উন্নয়নে এআইটি তুলে দেওয়ার যে দাবি উঠেছে, তা অন্যান্য ব্যবসায়ীরাও জানিয়েছেন।

আরও পড়ুন: রেল দুর্ঘটনা রোধে সতর্ক থাকতে হবে

তিনি আরও বলেন, আগামী বাজেট আলোচনায়, বহুজাতিক কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করা এবং এআইটি তুলে দেওয়ার বিষয়টি সরকারের কাছে তুলে ধরবো।

রোববার (৪ জুন) রাজধানীর পল্টনে ক্যাপিটাল মার্কেট জার্নালিস্টস ফোরামের (সিএমজেএফ) অডিটরিয়ামে ‘বাজেট ২০২৩-২৪: প্রেক্ষিত পুঁজিবাজার’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

বাজেট পরবর্তী আলোচনা সভা সিএমজেএফ ও বাংলাদেশ মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের (বিএমবিএ) যৌথ উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন: দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে

পরিকল্পনামন্ত্রী সভায় প্রধান অতিথির বক্তব্যে বলেন, দ্বৈত কর নীতি প্রত্যাহার, তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির করের ব্যবধান বাড়ানো বিষয়টিও সরকারের কাছে তুলে ধরবো।

আপনারা যদি এই প্রস্তাবগুলো লিখিত আকারে পাঠান, তবে সরকারের কাছে আমি বিবেচনার জন্য লিখিত পাঠাবো।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় নিহত ১

সিএমজেএফ সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসময় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান ড. হাফিজ হাসান বাবু, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, বিএমবিএ সভাপতি ছায়েদুর রহমান এবং ডিবিএ প্রেসিডেন্ট রিচার্ড ডি রোজারিও বক্তব্য রাখেন।

সিএমজেএফের সাধারণ সম্পাদক আবু আলী অনুষ্ঠান সঞ্চালনা করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পিরোজপুরে ডিবির বিশেষ অভিযানে ১৫০ পিস মাদক উদ্ধার, আটক ১

পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পুরাতন কাপড়িয়া পট্টি-কালীবাড়ি রোড এলাকায় জে...

‘শিশুকে অপরাধী বানানো মেনে নেব না’

কুমিল্লায় হত্যার শিকার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) বিভিন্ন ফেসব...

LGED-CReLIC-এর দুটি কর্মশালা অনুষ্ঠিত

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (LGED) ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট...

সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা উচ্ছেদে বাধা

চট্টগ্রামের সীতাকুণ্ডে রেলওয়ের জায়গা দখলমুক্ত করতে গিয়ে স্থানীয়দের বাধার মুখে...

পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ‘অসাধারণ মানুষ’ বললেন ট্রাম্প

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে নিজের ভাষণে আবারও আটটি যুদ্ধ বন্ধ করার দাবি...

বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল খেলা সম্ভব

চলমান বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্রে ভালো অবস্থানে রয়েছে বাংলা...

তুরস্কে ভূমিকম্প, কেঁপে উঠল এলাকা

তুরস্কের পূর্বাঞ্চলে ৫ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প হয়েছে। বৃহস্পত...

জ্বালানি তেলের দাম কমানোর সময় জানালেন প্রতিমন্ত্রী

দেশে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা করে বাড়িয়েছে সরকার। হঠাৎ...

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ শিশুর মৃত্যু

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে দেশ...

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতে আটক ৬২৪

কুমিল্লা জেলার ১৮টি থানায় একযোগে কিশোর গ্যাং ও বখাটেদের বিরুদ্ধে বিশেষ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা