ছবি : সংগৃহিত
জাতীয়

বিজিপির সাথে বিজিবি প্রধানের শুভেচ্ছা বিনিময়

নিজস্ব প্রতিনিধি : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল এ কে এম নাজমুল হাসান বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত পরিদর্শন এবং মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন।

আরও পড়ুন : ১০ মিনিটে পশ্চিমাঞ্চলের টিকেট শেষ

মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে ঘুমধুম সীমান্ত পরিদর্শনে যান বিজিবি মহাপরিচালক।

পরিদর্শনে বিজিবি মহাপরিচালক বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্যে ঘুমধুম বাংলাদেশ-মিয়ানমার ফ্রেন্ডশিপ ব্রিজের কাছে প্রতিপক্ষ মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড পুলিশ (বিজিপি) নম্বর (২) এর অধিনায়ক লে. কর্নেল কিউ নাইং সি-সহ অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেন।

আরও পড়ুন : চৌকি বিছিয়ে প্রস্তুত হচ্ছে বঙ্গবাজার

বিজিবি মহাপরিচালক আসন্ন চৈত্র সংক্রান্তি, পয়লা বৈশাখ ও বিজু উৎসব উপলক্ষ্যে মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর সদস্যদের শুভেচ্ছা উপহার দেন এবং তাদের সঙ্গে ফটোসেশনে অংশগ্রহণ করেন বলে জানান বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

এসময় বিজিবি সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ) কক্সবাজার রিজিয়ন কমান্ডার, রামু সেক্টর কমান্ডার, কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধিনায়কসহ বিজিবি ও বিজিপির অন্যান্য অফিসরবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : চকবাজারের আগুন নিয়ন্ত্রণে

প্রসঙ্গত, বিজিবির বিভিন্ন ইউনিটের অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক কার্যক্রম পরিদর্শনের অংশ হিসেবে বিজিবি মহাপরিচালক ১০ ও ১১ এপ্রিল কক্সবাজার রিজিয়নের আওতাধীন রামু সেক্টর সদর দফতর, টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি), শাহপরীর দ্বীপ বিওপি এবং কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীন ঘুমধুম বিওপি পরিদর্শন করেন।

পরিদর্শনে সব পর্যায়ের অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকদের সঙ্গে কুশল ও মতবিনিময় করেন এবং অপারেশনাল, প্রশিক্ষণ ও প্রশাসনিক বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন বিজিবি মহাপরিচালক।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শেষ মুহূর্তের গোলে ব্রাজিলের সম্মান রক্ষা

বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল।...

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে চায় সৌদি

জাতিসংঘের সদর দপ্তরে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন...

সৌদি সেনাপ্রধানের সঙ্গে তুরস্ক-পাকিস্তান সেনাপ্রধানের বৈঠক

ইয়েমেনের হুথি বিদ্রোহীরা গত কয়েক দিনে সৌদি আরবের বিভিন্ন এলাকায় একাধিক হামলা...

হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ১০৬৪

দেশে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হাম রোগে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন কর...

দোসরদের ধরতে গোয়েন্দা তথ্য ব্যবহারের নির্দেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য...

নিয়োগপত্রের দাবিতে শাহবাগে নিয়োগবঞ্চিতরা

নিয়োগপত্রের দাবিতে রাজধানীর শাহবাগে অবস্থান নিয়েছেন চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ স্থাপনের নির্দেশ

সরকারের অন-গ্রিড সৌরবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জনে দেশের সব শিক্ষা প্রত...

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, সাদিয়ার ক্ষোভ

কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ক্ষোভ প্...

আশুলিয়ায় ফুটপাত উচ্ছেদে হকারদের বাধা

সাভারের আশুলিয়ার ডিইপিজেড এলাকায় মহাসড়ক ও ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা