প্রতীকী ছবি
জাতীয়

রাজধানীতে ৬৩৭ ভরি স্বর্ণসহ আটক ১২

সান নিউজ ডেস্ক: রাজধানীর দক্ষিণ কেরানীগঞ্জে যাত্রীবাহী বাস থেকে প্রায় ৬৩৭ ভরি স্বর্ণ উদ্ধার করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও দুই জনের মৃত্যু

এ ঘটনায় ভারতীয় নাগরিকসহ ১২ জনকে আটক করা হয়েছে। শনিবার (২৬ নভেম্বর) দক্ষিণ কেরানীগঞ্জের বাবু বাজার ব্রিজের কাছ থেকে তাদের আটক করা হয়।

জব্দ করা স্বর্ণের বাজারমূল্য প্রায় ৫ কোটি টাকা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের রাজস্ব কর্মকর্তা শফিকুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

আটকদের মধ্যে ৯ জন বাংলাদেশি এবং তিনজন ভারতীয়। তারা হলেন- রাহাত খান (৩৩), মোহসিন আল মাহমুদ (২৯), কাজী মামুন (৩৪) ও সৈয়দ আমীর হোসেন(৩৪), শামীম (২৩), মামুন (৩৭), বশির আহমেদ কামাল (৩৭), মামুন সরকার (৩৭), আতিকুর রহমান মীনা (৪২)। ভারতীয় তিনজন হলেন- নবী হুসাইন (৪৬), শাহাজাদা (৪৭) ও মোহাম্মদ ইমরান (৩৭)।

আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৬৯

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপ-পরিচালক সানজিদা খানম এ অভিযানে নেতৃত্ব দেন। শনিবার (২৬ নভেম্বর) কাস্টমস গোয়েন্দা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, শুক্রবার রাত সাড়ে ১০টায় ঢাকার মাজার রোড (গাবতলী) হতে বাবুবাজার ব্রিজ হয়ে দর্শনাগামী পূর্বাশা পরিবহন ও রয়েল পরিবহন দুটি এসি বাসে যাত্রীদের মাধ্যমে স্বর্ণ চোরাচালান হতে পারে।

গোয়েন্দাদের একটি দল শুক্রবার রাত ৩টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জের চুলকুটিয়া এলাকায় বাস দুটিকে থামিয়ে তল্লাশি করে। প্রাথমিকভাবে সন্দেহভাজন যাত্রীদের জিজ্ঞাসাবাদ করা হলে তাদের কাছে সোনা থাকার কথা অস্বীকার করেন।

আরও পড়ুন: তিউনিশিয়াকে হারিয়ে টিকে রইল অস্ট্রেলিয়া

পরে সন্দেহভাজন যাত্রীদের শরীরে সোনা আছে কি না, তা নিশ্চিত হতে পার্শ্ববর্তী ঝিলমিল হাসপাতালে নিয়ে এক্স-রে করা হয়। এতে ১২ যাত্রীর মধ্যে পাঁচজনের রেক্টাম বা পায়ুপথে এবং সাতজনের লাগেজের হ্যান্ডলবার, মানিব্যাগ, কাঁধব্যাগে সাত কেজি ৪৩২ গ্রাম বা ৬৩৭ ভরি সোনা উদ্ধার করা হয়। তবে এ সোনার আমদানি বা ক্রয়ের সপক্ষে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি তারা।

আরও বলা হয়, উদ্ধার সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ কোটি। আটকরা সোনা চোরাচালনচক্রের সদস্য। আটকদের দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশের সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দুর্গাপূজায় চা শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস না দেওয়ার অভিযোগ

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চা-শ্রমিকদের পূর্...

‎শিশু ধর্ষণ: পাঁচ বছর পর আদালতের রায়ে যুবকের মৃত্যুদণ্ড

ফরিদপুরের আলফাডাঙ্গায় স্কুলে যাওয়ার পথে আট বছরের...

বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

ফরিদপুরের বোয়ালমারীতে পুকুরের পানিতে ডুবে আবিদ শেখ...

বিএনপির সাবেক ৫ বারের এমপি আব্দুল হাই আর নেই

বর্ষীয়ান রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক উপমন্...

সাজেকে নিরাপত্তা নিশ্চিত করা ও ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবী

সাজেকে পর্যটকদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত এবং ভ্র...

বিশ্বে চীনের মুরগির মাংসের চাহিদা বাড়ছে

চীনের অভ্যন্তরে খাদ্যাভ্যাসে পরিবর্তন, সরকারের নীতিগত সহায়তা এবং ব্যাপক উৎপাদ...

মাত্র দুই সপ্তাহের রেমিট্যান্স ১৫১ কোটি ডলার

সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ কেউ দেশে রেমিট্যান্স ন...

জাতীয় দলে নতুন সেনসেশন রোনান সুলিভান

জাতীয় ফুটবল দলের দীর্ঘদিনের আক্রমণভাগের গোলখরা দূর করতে বড় ভূমিকা রাখতে পারে...

সকল সরকারি দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের নির্দেশ

সরকারি সব ধরনের দরপত্র ও ক্রয় প্রক্রিয়া স্থগিতের ন...

মনিরুলসহ পরিবারের ৮৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ আদালতের

বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অবৈধপথে বিত্তশালী বনে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা